প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যৌতুকের বিয়ে এবং বাল্যবিয়ে রেজিস্ট্রি করার ক্ষেত্রে নিকাহ রেজিস্ট্রার কাজিদের লাইসেন্স বাতিল করার বিষয়ে সতর্ক করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
শনিবার (১৪ নভেম্বর) রাতে লালমনিরহাটের সরকারি আদিতমারী জিএস মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আলোকিত লালমনিরহাট-এর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজিদের উদ্দেশ্যে তিনি এ সতর্কতা জানান।
ত্রাণমন্ত্রী উল্লেখ করেন, "যৌতুকের বিয়ে আর বাল্যবিয়ে রেজিস্ট্রি করলে নিকাহ রেজিস্ট্রার কাজিদের লাইসেন্স সরাসরি বাতিল করা হবে।" তিনি বলেন, সঠিক বয়স যাচাই-বাছাই করে সঠিকভাবে বিয়ে রেজিস্ট্রি করতে হবে এবং বিয়ের অনুষ্ঠানে বর-কনের হাতে বিয়ের কাবিননামা বুঝিয়ে দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, "ভালো পোশাক আর ভালো চেহারায় মানুষ ভালো হয় না। অপরাধমুক্ত মানুষই ভালো মানুষ, প্রকৃত মানুষ।" তিনি সতর্ক করেন যে সামাজিক ও পারিবারিক মূল্যবোধগুলো বর্তমানে ধ্বংসের পথে রয়েছে।
আসাদুল হাবিব দুলু বলেন, "শুধু অবকাঠামোর উন্নয়ন করলেই হবে না। অবকাঠামোর পাশাপাশি মানবিক উন্নয়ন ঘটলে প্রকৃত উন্নয়ন হবে এবং উন্নয়ন সার্থক হবে।" তিনি আলোকিত লালমনিরহাটের সামাজিক আন্দোলনের মাধ্যমে মানবিক উন্নয়নের পাশাপাশি উন্নয়নমূলক কাজ করার কথা উল্লেখ করেন।
মন্ত্রী বলেন, "সামাজিক আন্দোলন আলোকিত লালমনিরহাট সারাদেশে ছড়িয়ে দিতে ইতোমধ্যে অন্য জেলার জেলা প্রশাসকরা আমাদের জেলায় এসেছেন।" তাদের লক্ষ্য ও কার্যক্রম দেখে তারা অভিভূত হয়ে নিজেদের জেলায় ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
তিনি আরও বলেন, "টাকা দেখে মসজিদের সভাপতি করি কিন্তু তার টাকার উৎস খুঁজি না।" তিনি উল্লেখ করেন যে, "এমন নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে না।" মন্ত্রী বলেন, "ঘুষের টাকা মাদকের টাকা দান করে বাহবা নিলেও জান্নাতে যাওয়া যাবে না।" তিনি সমাজকে মাদকসহ সামাজিক অপরাধমুক্ত করতে আহ্বান জানান।
আলোকিত লালমনিরহাটের আদিতমারী উপজেলা অ্যাকশন কমিটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন আলোকিত লালমনিরহাটের জেলা কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক রাশেদুল হক প্রধান, সদস্য সচিব পুলিশ সুপার আসাদুজ্জামান, জেলা পরিষদ প্রশাসক একেএম মমিনুল হক, আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা অ্যাকশন কমিটির সদস্যদের মাঝে আলোকিত লালমনিরহাটের পোশাক বিতরণ করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন