প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের দক্ষিণাংশে একটি রিসাইক্লিং কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার ফলে রেল চলাচল ব্যাহত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ডেপ্টফোর্ডের ল্যান্ডম্যান ওয়ে এলাকায় আগুন ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ১৫টি ফায়ার ইঞ্জিন এবং প্রায় ১০০ জন দমকলকর্মী পাঠানো হয়েছে। রাত প্রায় ৮টার দিকে আগুনের খবর পেয়ে লন্ডন ফায়ার ব্রিগেডের কর্মীরা সেখানে পৌঁছান।
আগুন রেললাইনের কাছাকাছি ছড়িয়ে পড়ার কারণে লন্ডন ব্রিজ ও নিউ ক্রসের মধ্যে চলাচলকারী সব রেললাইন বন্ধ করে দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে যাত্রীদের বিকল্প পথে যাতায়াতের পরামর্শ দিয়েছে সাউথইস্টার্ন। একই সঙ্গে লন্ডন ব্ল্যাকফ্রায়ার্স ও ইস্ট ক্রয়ডনের মধ্যে চলাচলকারী থেমসলিংক যাত্রীদেরও সম্ভাব্য বিলম্বের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণে আশেপাশের এলাকায় ব্যাপক ধোঁয়া ছড়িয়ে পড়ছে। স্থানীয় বাসিন্দাদের এলাকা এড়িয়ে চলার এবং দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, রেললাইনের পাশে অবস্থিত ভবনগুলোর ওপর দিয়ে আগুনের লেলিহান শিখা এবং ঘন ধোঁয়া উঠছে।
লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, রিসাইক্লিং কেন্দ্রে মজুত প্রায় ৫০ টন গৃহস্থালি বর্জ্যে আগুন লেগেছে। বুধবার রাত ২টার কিছু পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
লন্ডন ফায়ার ব্রিগেডের স্টেশন কমান্ডার ডানকান রিস বলেন, কঠোর পরিস্থিতির পরও দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কঠোর পরিশ্রম করেছেন।
আগুন নেভাতে ওপর থেকে পানি ছিটানোর জন্য ফায়ার ব্রিগেডের ৩২ মিটার ও ৬৪ মিটার উচ্চতার দুটি মই ব্যবহার করা হয়েছিল বলেও তিনি জানান।
যদিও আগুন নিয়ন্ত্রণে এলেও, অবশিষ্ট আগুনের ছোট ছোট অংশ পুরোপুরি নেভাতে দমকলকর্মীরা সকাল ও দুপুর পর্যন্ত ঘটনাস্থলে অবস্থান করবেন বলে রিস জানিয়েছেন।
চলতি গ্রীষ্মে দক্ষিণ লন্ডনের ওই রিসাইক্লিং কেন্দ্রে এটি দ্বিতীয়বারের মতো অগ্নিকাণ্ড ঘটলো। এর আগে জুন মাসেও সেখানে একটি বড় ধরনের আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ১০০ জন দমকলকর্মী কাজ করেছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন