প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ডা. নুরুল সরকার স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন করেছেন গোবিন্দগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম (পিপিএম)।
বুধবার (৭ অক্টোবর) বিদ্যালয় পরিদর্শনকালে তিনি ক্যাম্পাস ও আশপাশের এলাকায় কিশোর গ্যাং, ছাত্রীদের উত্ত্যক্তকারী বখাটে এবং মাদকসেবীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের ঘোষণা দেন।
ওসি মাহফুজ আলম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ নষ্ট করে এমন কোনো অনৈতিক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। মাদক, ইভটিজিং, কিশোর গ্যাংসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিদর্শনকালে তিনি প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং মাদক, নেশা, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের ভয়াল প্রভাব থেকে নিজেদের রক্ষা করতে সচেতন থাকার পরামর্শ দেন। একই সঙ্গে শিক্ষার্থীদের নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধের বিষয়ে সচেতনতামূলক বক্তব্য দেন।
এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েস, ডা. নুরুল সরকার স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শহিদুল ইসলাম লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
তারিখটি পূর্ণাঙ্গভাবে লিখে দিন
বিদ্যালয় ও কলেজ দুটিই উল্লেখ করুন
পুলিশের বক্তব্যকে নিরপেক্ষ করুন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন