প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন করে সংঘটিত পাল্টাপাল্টি হামলার মাঝে পারস্য উপসাগরে প্রায় ৬,০০০ নাবিক আটকা পড়েছেন। এ ঘটনায় আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) প্রধান বুধবার (৮ জুলাই) সর্বোচ্চ সংযম ও উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন।
আইএমও মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গেজ বেশ কিছু বিবৃতিতে উল্লেখ করেছেন, ‘এই হামলাগুলো পারস্য উপসাগর থেকে নিরাপদে যাত্রা করতে না পারা জাহাজগুলোর কারণে আটকা পড়া প্রায় ৬,০০০ নাবিকের ভয়, অনিশ্চয়তা এবং মানসিক চাপকে আরও তীব্র করে তুলেছে।’
মঙ্গলবার গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে জাহাজের ওপর ইরানি হামলার ফলে সৃষ্ট সংঘর্ষের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি শেষ হয়ে গেছে, কিন্তু তিনি আবারও আলোচনার সুযোগ রেখেছেন। এর পরপরই যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছে। পরে তেহরানের পাল্টা হামলায় আবারও সংঘাত শুরু হয়।
এই কৌশলগত নৌপথটি সংঘাতের একটি কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক হামলার মাধ্যমে শুরু হয়েছিল।
তেহরান এই জলপথের নিয়ন্ত্রণ ধরে রাখার দাবিতে অটল রয়েছে এবং তারা যাতায়াতের জন্য মাশুল ধার্য করবে ও অনুমোদিত পথ থেকে বিচ্যুত হওয়া জাহাজগুলোর ওপর হামলাও হুমকি দিয়েছে।
এদিকে, ডোমিঙ্গেজ আরও জানান, ‘আমি হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বেশ কয়েকটি জাহাজের ওপর গত দুই দিনের হামলার নিন্দা জানাই।’
তিনি আবারও উল্লেখ করেছেন, ‘নিরীহ নাবিকেরা মারাত্মক বিপদের’ মধ্যে রয়েছেন।
তিনি সংশ্লিষ্ট সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে, অবিলম্বে পরিস্থিতি শান্ত করতে এবং সংকট শুরু হওয়ার পর থেকে উপসাগরে এখনো আটকে থাকা জাহাজগুলোর নিরাপদ প্রস্থানের ব্যবস্থা করতে আহ্বান জানান।
সূত্র: এনডিটিভি
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন