প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মারামারি ও লুটপাটের মামলায় পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ জুন) দুপুরে তিনি পটুয়াখালী অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নওরীন করিমের আদালতে হাজির হন। জামিন সংশ্লিষ্ট আবেদন করার পর বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
এর আগের ঘটনা অনুযায়ী, গত ২৭ মার্চ পৌর শহরের বাজার ব্রিজের কাছে আল-আমিনের ফলের দোকানে হামলা চালিয়ে মারধর এবং লুটপাটের অভিযোগের প্রেক্ষিতে আল-আমিনের বাবা ফজলুল হক মৃধা বাদী হয়ে আব্দুল্লাহ আল ফাহাদসহ স্থানীয় কয়েকজনকে আসামি করে বাউফল থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সময় পর সেই মামলায় ছাত্রদল নেতা ফাহাদ আদালতে আত্মসমর্পণ করেন এবং আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানানো হয়। আদালত দুই পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে ফাহাদকে পটুয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার আসামি পক্ষে আইন পরিচালনা করছেন অ্যাডভোকেট হুমায়ন কবির ও অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন। আর রাষ্ট্রপক্ষে মামলার কার্যক্রম পরিচালনা করছেন সি এস আই মো. শফিকুর রহমান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন