প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় বিশেষ অভিযান চালানোর মাধ্যমে বিভিন্ন অপরাধের জন্য ১১ জনকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
মঙ্গলবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ অঞ্চলগুলোতে অভিযান পরিচালনার মাধ্যমে তাদের গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের তালিকায় রয়েছেন- মো. বাবু, মো. বিশাল, মো. তাকভীর, মো. রাকিব, মো. আফিকুল ইসলাম, মো. দিপু, সোহাগ আলম, মো. রহিদুল মোমেন রাসেল, রাইসুল বসুনিয়া রাসেল এবং মো. রোমান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে কিছু ব্যক্তির বিরুদ্ধে পরোয়ানাভুক্ত মামলার আসামি রয়েছে এবং তারা বিভিন্ন অপরাধে জড়িত। সকল গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানিয়েছেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন