প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নির্বাচন কমিশন (ইসি) দেশের হালনাগাদ ভোটার তালিকা প্রকাশ করেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে পৌঁছেছে। গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য তুলে ধরেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গত ৩১ আগস্ট কমিশন যে ভোটার সংখ্যা প্রকাশ করেছিল, তার তুলনায় আজকের তারিখ পর্যন্ত দেশে মোট ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন নতুন ভোটার যুক্ত হয়েছেন। এই হালনাগাদ ভোটার তালিকা ব্যবহার করেই আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন আয়োজন করা হবে।
মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন এবং নারী ভোটার সংখ্যা ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন।
তাছাড়া দেশে তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ১ হাজার ২৯৭ জন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন