প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের জামের তলা নদীর একশো মিটার ব্রিজের পাশে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অনুযায়ী আজ এই অভিযান পরিচালনা করেন বিশ্বম্ভরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সখিনা আক্তার।
অভিযানকালে নদী থেকে কারেন্ট জাল ও ক্ষতিকর খুনা জালসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করা হয়। পরবর্তীতে স্থানীয় গ্রাম পুলিশ, আনসার সদস্য এবং এলাকাবাসীর উপস্থিতিতে জব্দকৃত এসব জাল ঘটনাস্থলেই পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার মিজ সখিনা আক্তার জানান, জনস্বার্থে এবং দেশীয় মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী-নালায় কেউ যাতে অবৈধ বা নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার করতে না পারে, সেজন্য কোনো অনিয়ম চোখে পড়লেই তাৎক্ষণিকভাবে উপজেলা প্রশাসনকে অবহিত করার জন্য তিনি সর্বস্তরের জনগণকে আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন