প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ফ্লাইট এক্সপার্টের বিরুদ্ধে টিকিটের নামে প্রতারণার অভিযোগে মানিলন্ডারিং মামলা করেছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)।
অনলাইনভিত্তিক ট্রাভেল প্রতিষ্ঠান ফ্লাইট এক্সপার্ট (এফইবিডি)’র বিরুদ্ধে গ্রাহকদের ও সাব-এজেন্টের কাছ থেকে বিমান টিকিটের অগ্রিম অর্থ গ্রহণ করে টিকিট সরবরাহ না করার অভিযোগ উঠেছে।
জসীম উদ্দিন খান, সিআইডি’র বিশেষ পুলিশ সুপার (মিডিয়া), আজ তথ্যটি নিশ্চিত করেছেন।
প্রায় ৩৪ কোটি ৬৯ লাখ ৩১ হাজার ৯০ টাকা মানিলন্ডারিংয়ের অভিযোগে মামলাটি করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
এ ঘটনায় সিআইডি’র ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট অনুসন্ধান করে যে তথ্য পেয়েছে, তার ভিত্তিতে এ বছরের ১১ জুলাই রাজধানীর মতিঝিল থানায় প্রতিষ্ঠানের সাতজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলার আসামিরা হলেন- সালমান বিন রশিদ শাহ সায়েম, এম এ রশিদ শাহ সম্রাট, আমির হামজা রশিদ শাহ নায়েম, এ কে এম শাহদাত হোসেন, আব্দুল গণি মেহেদী, মো. সাকীব হোসেন ও মোতাহের হোসেন।
সিআইডি জানায়, প্রতিষ্ঠানটি বি-টু-বি (বিজনেস টু বিজনেস) ও বি-টু-সি (বিজনেস টু কনজিউমার) উভয় পদ্ধতিতে বিমান টিকিট বিক্রি করত।
বিভিন্ন সময়ে অস্বাভাবিক মূল্যছাড়ের ঘোষণা দিয়ে দেশের বিভিন্ন সাব-এজেন্ট ও সাধারণ গ্রাহকদের কাছ থেকে বিপুল পরিমাণ অগ্রিম অর্থ সংগ্রহ করা হয়েছে।
কিন্তু প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সায়েম নির্ধারিত টিকিট সরবরাহ না করে ১ আগস্ট ২০২৫ তারিখে দেশ ত্যাগ করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন