প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের উদ্যোগে তিনদিন ব্যাপী একটি নাট্য উৎসব অনুষ্ঠিত হতে চলেছে। আগামী ২৯ জুন (সোমবার) থেকে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই তিনদিনের আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
‘আগামীর মঞ্চ: জিয়া হায়দার নাট্যমেলা ২০২৬’ শিরোনামে নাট্যকলা বিভাগের নাট্যমেলা দেশের প্রয়াত নাট্যকার, শিক্ষক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জিয়া হায়দারকে উৎসর্গ করা হয়েছে।
উদ্বোধন হওয়ার পর সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে জিয়া হায়দার রচিত এবং ঋজু লক্ষ্মী অবরোধ-এর নব-নাট্যরূপে নির্মিত 'উম্মাদ সাক্ষাৎকার' নাটকটি। নাটকটির নির্দেশনায় রয়েছেন, বিলকিস জাহান ইয়াসমিন, সাদিয়া আফরিন, ইন্দ্রজিৎ শীল, শাহরিয়ার শাকিল, রিয়াদূস সালেহিন। একই দিন রাত ৮টায় মঞ্চস্থ হবে সাঈদ আহমদ রচিত 'তৃষ্ণায়'। নাটকটি নির্দেশনা নিয়েছেন যথাক্রমে, মেহেদী নূর, উজ্জ্বয়নী রায়, গোলাম মাহমুদ, মাহমুদুল হাসান ও মেহেদী হাসান শ্যামল।
৩০ জুন (মঙ্গলবার) সন্ধ্যা ৬টায় পরিবেশিত হবে জিয়া হায়দার রচিত নাটক 'শুভ্র সুন্দর কল্যাণী আনন্দ' নাটকটি। যার নির্দেশনায় রয়েছেন, রাশিফ বিন ফাহিম, লক্ষ্মী চাকমা, মাসুমা আক্তার মীম, আফিয়া তাহমিন জেরিন, ফাইরুজ সাদেক ও মেহেদী হাসান সাদী। একই দিন রাত ৮টায় মঞ্চস্থ হবে ইয়ারোস্লাভা পুলিনোভিচ রচিত ও সনজিত কুমার দে'র নব নাট্যরূপকৃত নাটক 'আকাশ কেন ডাকে', যার নির্দেশনায় রয়েছেন, সাইমা সাদিয়া, সাইকা শরীফ, রাফিদ বসুনিয়া, এস এম শফিক, তাসরিব আহমেদ ও রিফাহ্ তাসনিয়া অহনা।
নাট্যমেলার শেষ দিনে ১ জুলাই (বুধবার) সন্ধ্যা ৬টায় মঞ্চস্থ হবে আন্তন চেখভের কালজয়ী নাটক 'দ্য বিয়ার'। নাটকটির নির্দেশনায় রয়েছেন, সাদিয়া শাহনেওয়াজ, খন্দকার মমতাহান, মাহমুদুল হাসান, আব্দুল হামিদ মির্জা ও আন্তাজ আলী। রাত ৮টায় মঞ্চস্থ হবে নিকোলা এরডম্যান রচিত 'দ্য সুইসাইড', যার নির্দেশনায় রয়েছেন, সালোয়া তাবাসসুম, আফিয়া ইবনাত ওয়াফা, মানতাশা শাহরিন মিম, নয়ন মিয়া ও ইসমাইল হোসেন। এই নাটকটি প্রদর্শনের মাধ্যমে তিনদিন ব্যাপী মেলাটির পর্দা নামবে। প্রতিটি নাটক নির্দেশনা দিয়েছেন বিভাগের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
নাট্যপ্রদর্শনীর পাশাপাশি প্রতিদিন পুতুলনাট্য প্রদর্শনী, তথ্যচিত্র প্রদর্শন, নাটকের পোস্টার, সেট ও কস্টিউম প্রদর্শনীরও ব্যবস্থা করা হবে।
নাট্যমেলাটির আহ্বায়ক ও বিভাগের সহযোগী অধ্যাপক অসীম দাশ বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগ বিশ্বাস করে, এই নাট্যমেলা শিক্ষার্থী, নাট্যকর্মী ও সংস্কৃতিপ্রেমীদের মধ্যে সৃজনশীল বিনিময় এবং গবেষণাভিত্তিক নাট্যচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে। যার মাধ্যমে তরুণরা নাট্যচর্চায় অনুপ্রাণিত হবে।
বিভাগীয় সভাপতি ফাহমিদা সুলতানা তানজী বলেন, আমরা আশা করি, এই আয়োজন আমাদের সাংস্কৃতিক চর্চাকে বেগবান করবে এবং আগামীর নাট্যশিল্পীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন