প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে, যখন তারা ম্যাচ হেরে মাঠ ছাড়ার পর ফরোয়ার্ড এভারটন সোয়ারেসকে ছাড়াই তাদের বাস স্টেডিয়াম থেকে চলে যায়। তবে সান্তোস ক্লাব এই ঘটনার সত্যতা অস্বীকার করেছে। ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, "এভারটনকে স্টেডিয়ামে ফেলে যাওয়ার খবর সঠিক নয়।"
গতকাল (২৪ নভেম্বর) বাংলাদেশ সময় ভোরে সাও পাওলোর মরুম্বিস স্টেডিয়ামে ব্রাজিলিয়ান লিগের ৩৬তম রাউন্ডের ম্যাচে সান্তোস গ্রেমিওর মুখোমুখি হয়। ম্যাচটি ২-০ গোলে হেরে গিয়ে নেইমারের সান্তোস মাঠ ছাড়ে।
ম্যাচ শেষে প্রায় ১০ মিনিট পর এভারটন দলের সঙ্গে যোগাযোগ করেন, এমনটি জানিয়েছে একাধিক ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম। তখন তিনি স্টেডিয়ামেই অবস্থান করছিলেন। পরে ব্যক্তিগত গাড়ির ব্যবস্থা করে তাকে সান্তোসের প্রশিক্ষণকেন্দ্র সিটি রেই পেলেতে পৌঁছে দেওয়া হয়।
এভারটনকে রেখে চলে গেছে সান্তোসের বাস। ছবি: ইন্সটাগ্রাম
এ খবর ছড়িয়ে পড়ার পর সান্তোস তাদের অবস্থান পরিষ্কার করে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, এভারটন সোয়ারেসকে স্টেডিয়ামে ফেলে রেখে যাওয়ার খবর সত্য নয়। এ বিষয়ে এভারটন নিজেও একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ফলে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রাথমিক খবর এবং ক্লাবের আনুষ্ঠানিক বক্তব্যের মধ্যে মতপার্থক্য দেখা দিয়েছে।
ব্রাজিলের সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে, ম্যাচ শেষে এভারটনকে স্টেডিয়ামের একটি প্রবেশপথে শিশুদের সঙ্গে ছবি তোলা ও অটোগ্রাফ দেওয়ার সময় দেখা গিয়েছিল। ওই পথ দিয়েই দলের বাস চলাচল করে। তবে কেন তাকে বাসে দেখা যায়নি, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া তথ্য পাওয়া যায়নি।
মাঠের পারফরম্যান্সের বাইরেও এমন একটি ঘটনা সান্তোসের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।
ব্রাজিল হয়ে ২৫ ম্যাচে ৩ গোল করেছেন এভারটন সোয়ারেস। ২০২১ সালের পর আর কখনো জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ড একসময় পর্তুগিজ ক্লাব বেনফিকায় খেলতেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন