প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে ১৯ বছর বয়সী প্রেমিকাকে হত্যার অভিযোগে ২০ বছর বয়সী এক ভারতীয় যুবককে জার্মানিতে গ্রেপ্তার করা হয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, এ ঘটনায় কলেজছাত্রী জুলিসা রুবি সালাজারের পরিবার একটি অভিযোগ দায়ের করে।
তারপর এ অভিযোগের প্রেক্ষিতে অ্যারিজোনার টাকসনের ইউক্লিড অ্যাভিনিউ ও এলম স্ট্রিটের কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট থেকে ওই তরুণীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, তার শরীরে হত্যাকাণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তদন্তকারীরা ধারণা করছেন, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার তদন্তে সালাজারের প্রেমিক ভারুন বাচিগারিকে প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।
পরে তদন্তকারীরা জানতে পারেন, সালাজারের মৃত্যুর দিন ভারুন বাচিগারি টাকসন আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। সেখান থেকে তিনি জার্মানির বার্লিনে রওনা দেন। তদন্তকারীরা আরো জানিয়েছেন, তার শেষ গন্তব্য ভারত ছিল।
পুলিশ তার বিরুদ্ধে হত্যা ও অপহরণের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর মার্কিন ফেডারেল, স্থানীয় ও আন্তর্জাতিক আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে জার্মানিতে পৌঁছানোর পর বাচিগারিকে আটক করা হয়।
তদন্তকারীরা বাচিগারির সম্পর্কে জানতে পেরেছেন, গত ৫ আগস্ট সালাজারের রুমমেটরা তার শোবার ঘর থেকে জোরে চিৎকারের শব্দ শুনেছিলেন। পরে তারা সালাজারকে মেসেজ করে জানতে চান তিনি ঠিক আছেন কি না। পাইে সালাজার নাকি জানান, তিনি ভালো আছেন এবং তাদের ঝগড়া হয়েছিল।
বর্তমানে ভারুন বাচিগারি জার্মানিতে হেফাজতে রয়েছেন। তাকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের প্রক্রিয়া চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন