প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় নিষিদ্ধ সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে ১৯ নভেম্বর রায়ের দিন ধার্য করেছেন আদালত। অভিযোগ রয়েছে যে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত বুধবার (১১ নভেম্বর) উভয়পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন এ বিষয়ে বলেন, ‘সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ২৫ কোটি টাকা আত্মসাতের মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ১৯ নভেম্বর রায়ের জন্য দিন ধার্য করেছেন আদালত।’
মামলার অভিযোগপত্র অনুযায়ী, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের মালিক হিসেবে সাজিয়ে ইউসিবি থেকে ২৫ কোটি টাকা ঋণ অনুমোদন করানো হয়। পরে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে ওই টাকা উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং সেখানে সম্পত্তি ক্রয়ের অভিযোগ রয়েছে।
২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ অর্থ আত্মসাতের ঘটনা ঘটে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের ৫ জানুয়ারি, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র জমা দেন।
এ মামলায় জাবেদ, তার স্ত্রী ইউসিবির সাবেক চেয়ারম্যান রুকমীলা জামান, ব্যাংকটির সাবেক পরিচালক ও কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তা-কর্মচারীসহ ৩৬ জনকে আসামি করা হয়েছে। মামলায় সাক্ষী করা হয়েছে ৯২ জনকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন