প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে ৪টি ঝুটের গোডাউন ও ৩টি ইজিবাইক গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এই ঘটনায় বড় ক্ষয়ক্ষতির পাশাপাশি এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়।
শুক্রবার ভোর ৬টায় ফতুল্লার মাসদাইর এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীদের বিবৃতি অনুযায়ী, মাসদাইর আমানা গার্মেন্টসের বিপরীতে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাশে জেলা পরিষদের জমিতে অবৈধভাবে টিন দিয়ে অন্তত ১৫-২০টি গোডাউন তৈরি করে স্থানীয় প্রভাবশালীরা ভাড়া দিয়েছেন।
এই গোডাউনগুলি ভাড়া নিয়ে বিভিন্ন ব্যক্তি ঝুটের ব্যবসা করতেন।
কিছু ব্যবসায়ী আবার ইজিবাইকের গ্যারেজ দিয়েও ব্যবসা করতেন। শুক্রবার ভোর ৬টায় একটি গোডাউনে আগুন লাগার পর তা দ্রুত আশপাশে ছড়িয়ে পড়ে।
এই আগুনের ফলে আসলাম মেম্বার, অহিদুল ইসলাম, রাজা ও মাউরার ঝুটের গোডাউন এবং আলী, শহিদ, আনোয়ারের ইজিবাইক গ্যারেজ মুহুর্তেই পুড়ে যায়।
তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো তথ্য জানা যায়নি।
আশপাশের কলকারখানা ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, ধারণা করা হচ্ছে, ইজিবাইকের কোনো একটি গ্যারেজে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সেই আগুন পরে আশপাশে ছড়িয়ে পড়েছে। এখন ক্ষতির পরিমাণ নির্ণয় চলছে। ৪টি ইউনিট এক ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন