প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপানের প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার মন্তব্য করেছেন যে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তার জন্য সহযোগিতা ‘গুরুত্বপূর্ণ’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিউলের সঙ্গে যৌথ সামরিক মহড়া কমিয়ে দেওয়ার ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এ ব্যাপারে সংশয় তৈরি হওয়ায় তিনি এ কথা বলেন।
বার্তা সংস্থা এএফপি সিডনি থেকে খবরটি জানিয়েছে।
অস্ট্রেলিয়া সফরে থাকা শিনজিরো কোইজুমি বলেছেন, ওয়াশিংটন ও প্রতিবেশী সিউলের সঙ্গে যৌথ নিরাপত্তা সহযোগিতার তিনি শক্তিশালী সমর্থন দেন। ওয়াশিংটন জাপানের একটি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগী।
সাংবাদিকদের উদ্দেশ্যে কোইজুমি বলেছিলেন, ‘যুদ্ধ-পরবর্তী সময়ের সবচেয়ে গুরুতর ও জটিল নিরাপত্তা পরিস্থিতির মুখোমুখি হওয়া জাপানের জন্য আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় জাপান, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
ক্যানবেরায় জাপান-অস্ট্রেলিয়া বৈঠকের কয়েক ঘণ্টা আগে, ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সম্পর্কের প্রশংসা করেন। একই সঙ্গে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে ওয়াশিংটনকে সহযোগিতা না করার জন্য তিনি সমালোচনা করেন।
ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জানতে চাইলে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেস বলেছেন, ‘উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচির পাশাপাশি ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। আমরা ধারাবাহিকভাবে এ বিষয়টি বলে আসছি।’
তিনি আরো যোগ করেন, ‘আমরা একটি চ্যালেঞ্জপূর্ণ বিশ্বে বাস করছি। সেখানে অনেক চ্যালেঞ্জ রয়েছে। তবে এসব চ্যালেঞ্জের বেশ কিছু উত্তর কোরিয়া সৃষ্টি করেছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন