প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের উপকূলীয় শহর বিডিফোর্ডে ঘটে যাওয়া এক ঘটনায় ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর কর্মকর্তাদের গুলিতে এক চালক নিহত হয়েছেন। টেক্সাসে এই ধরনের আরেকটি ঘটনার পর, এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবার এই ঘটনা ঘটলো।
ঘটনার প্রায় ১২ ঘণ্টা পরে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) জানায়, একটি ঘটনা ঘটে যাওয়ার পর, রাতের সময় জননিরাপত্তার আশঙ্কায় একজন আইসিই কর্মকর্তা ওই চালকের দিকে গুলি চালান। কর্মকর্তাদের দাবি, গাড়িটি থামানোর চেষ্টা করা হলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।
তবে ডিএইচএসের বিবৃতিতে এটি উল্লেখ করা হয়নি, কীভাবে ওই চালক জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠেছিলেন। সোমবার (১৩ জুলাই) স্থানীয় সময় সকাল ৭টার দিকে পোর্টল্যান্ড শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দক্ষিণে বিডিফোর্ডে এই ঘটনাটি ঘটে।
এফবিআই এবং বিডিফোর্ড পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সংস্থাটি জানায়, চূড়ান্ত বহিষ্কারাদেশ পাওয়া এক অবৈধ অভিবাসীর সর্বশেষ ঠিকানায় নজরদারি চালাচ্ছিলেন আইসিই কর্মকর্তারা। এ সময় একটি গাড়ি ওই বাড়ি থেকে বের হলে তারা সেটির পিছু নেন। তবে নজরদারিতে থাকা ব্যক্তি এবং গাড়ির চালক একই ব্যক্তি ছিলেন কিনা, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
অভিবাসীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, নিহত ব্যক্তি ২৬ বছর বয়সী এক কলম্বিয়ান নাগরিক। তিনি যুক্তরাষ্ট্রে বৈধভাবে কাজ করার অনুমতি পেয়েছিলেন এবং তার একটি সামাজিক নিরাপত্তা নম্বর (সোশ্যাল সিকিউরিটি নম্বর) ছিল। মেইন ইমিগ্র্যান্টস রাইটস কোয়ালিশন এবং প্রেজেন্তে! মেইন এক যৌথ বিবৃতিতে উল্লেখ করেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক, ক্ষোভের এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন