প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শরীরে ভিটামিন 'এ' ঘাটতি হলে দৃষ্টিশক্তি, ত্বক এবং রোগপ্রতিরোধ ক্ষমতার উপর সরাসরি প্রভাব পড়ে। এ কারণে ভিটামিন 'এ' মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এটি একটি চর্বি-দ্রবণীয় ভিটামিন, যা সঠিক দৃষ্টিশক্তি, শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা, প্রজনন এবং ত্বকের স্বাস্থ্যের উন্নতির জন্য অপরিহার্য।
ভিটামিন 'এ' সাধারণত দুই ধরনের হয়ে থাকে। প্রথমটি হলো— প্রিফর্মড ভিটামিন 'এ', যা মাংস, মাছ, ডিম এবং দুগ্ধজাত দ্রব্যে পাওয়া যায়। সাধারণত ভিটামিন 'এ' সমৃদ্ধ খাবার গ্রহণ করলে এর ঘাটতি দেখা দেয় না। তবে গর্ভবতী নারী, বুকের দুধ খাওয়ানো মা এবং শিশুদের মধ্যে ঘাটতির ঝুঁকি বেশি থাকে। সিস্টিক ফাইব্রোসিস এবং দীর্ঘস্থায়ী ডায়রিয়া এই ভিটামিনের অভাবের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
অন্যদিকে, দ্বিতীয়টি হচ্ছে— প্রোভিটামিন 'এ', যা শরীর উদ্ভিদ থেকে ক্যারোটিনয়েডকে রূপান্তরিত করে। এই ভিটামিনটি লাল, সবুজ, হলুদ এবং কমলা রঙের ফল এবং শাকসবজিতে পাওয়া যায়।
এখন জেনে নেওয়া যাক, যে ৭ লক্ষণ দ্বারা বুঝবেন আপনার শরীরে ভিটামিন 'এ' ঘাটতি রয়েছে—
১. রাতকানা রোগ: ভিটামিন 'এ'-এর অভাবে রাতকানা রোগ হতে পারে। বেশ কিছু পর্যবেক্ষণমূলক গবেষণায় দেখা গেছে, উন্নয়নশীল দেশগুলোতে রাতকানা রোগের প্রবণতা বেশি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা রাতের অন্ধত্বের ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ভিটামিন 'এ'র মাত্রা বাড়ানোর পরামর্শ দেন।
২. বন্ধ্যত্ব ও গর্ভধারণ: ভিটামিন 'এ' নারী ও পুরুষ উভয়ের প্রজননের জন্য প্রয়োজনীয়। নারীদের গর্ভবতী হতে সমস্যা হলে, ভিটামিন 'এ'র অভাব একটি কারণ হতে পারে। ভিটামিন 'এ'র ঘাটতি পুরুষ ও নারীর উভয়ের বন্ধ্যত্বের কারণ হতে পারে।
৩. চোখে শুষ্ক ভাব: ভিটামিন 'এ'র অভাবে চোখের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে একটি হলো— চোখে শুষ্কভাব। চরম ক্ষেত্রে, শরীরে পর্যাপ্ত ভিটামিন 'এ' না পাওয়ার ফলে সম্পূর্ণ অন্ধত্ব বা কর্নিয়ার ক্ষতি হতে পারে। তাই শুষ্ক চোখ বা অশ্রু উৎপাদনে অক্ষমতা ভিটামিন 'এ'র অভাবের লক্ষণগুলোর মধ্যে অন্যতম।
৪. শারীরিক বৃদ্ধিতে বিলম্ব: যেসব শিশু পর্যাপ্ত ভিটামিন 'এ' পায় না, তাদের শারীরিক বৃদ্ধি স্থবির হতে পারে। কারণ ভিটামিন 'এ' মানবদেহের সঠিক বিকাশের জন্য অপরিহার্য। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, ভিটামিন 'এ' শিশুর শরীর বৃদ্ধিতে উন্নতি ঘটাতে পারে।
৫. ক্ষত নিরাময়ে সমস্যা: আঘাত বা অস্ত্রোপচারের পর ক্ষত নিরাময়ে সমস্যা দেখা দিলে, তা ভিটামিন 'এ'র অভাবের একটি কারণ হতে পারে। ভিটামিন 'এ' স্বাস্থ্যকর ত্বকের জন্য কোলাজেন তৈরিতে সহায়তা করে। তাই এ ভিটামিনের অভাবে ক্ষত নিরাময় হতে সমস্যা দেখা দেয়। গবেষণায় দেখা গেছে, ভিটামিন 'এ' ত্বকের চিকিৎসা এবং ক্ষত প্রতিরোধে সহায়তা করে।
৬. গলা ও বুকে সংক্রমণ: ঘন ঘন সংক্রমণ, বিশেষ করে গলা বা বুকে হলে, তা ভিটামিন 'এ'র অভাবের লক্ষণ হতে পারে। শ্বাসযন্ত্রের সংক্রমণে ভিটামিন 'এ' ভালো সাহায্য করতে পারে। বয়স্কদের একটি গবেষণায় দেখা গেছে, প্রোভিটামিন 'এ' উচ্চ রক্তের মাত্রা এবং শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।
৭. শুষ্ক ত্বক: ভিটামিন 'এ' ত্বকের কোষ তৈরি ও মেরামতের জন্য গুরুত্বপূর্ণ। এটি কিছু ত্বকের সমস্যার কারণে প্রদাহের বিরুদ্ধে লড়াই করতেও সহায়তা করে। পর্যাপ্ত ভিটামিন 'এ'র অভাবে একজিমাসহ অন্যান্য ত্বকের সমস্যা দেখা দিতে পারে। শুষ্ক ত্বকের অনেক কারণ থাকতে পারে, তবে দীর্ঘস্থায়ী ভিটামিন 'এ'র ঘাটতি থাকলে এটি বেশি হয়ে থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন