প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে এক দিনব্যাপী সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিক এবং অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদানকে স্মরণ করা হয়।
শুক্রবার (আজ) সকাল ১০টায় বরিশালের বিভাগীয় সরকারি গণগ্রন্থাগার সম্মেলন কক্ষে ‘বাংলাদেশী সাংস্কৃতিক জোট’ এর উদ্যোগে এই সম্মেলনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগরের সভাপতিত্বে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই সম্মেলনে বরিশাল বিভাগের বিভিন্ন জেলার কবি, সাহিত্যিক এবং বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলা এই আয়োজনে সাহিত্যচর্চা, কবিতা পাঠ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শেরেবাংলা এ কে ফজলুল হকের বর্ণাঢ্য জীবন ও রাজনৈতিক কর্ম নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের সম্পাদক এবং বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান, কবি আবদুল হাই শিকদার। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সভাপতি কবি মুস্তফা হাবীব।
আয়োজকরা জানান, শেরেবাংলা এ কে ফজলুল হকের স্মৃতি এবং সাহিত্য-সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং সাহিত্যচর্চাকে আরও বেগবান ও সমৃদ্ধ করাই ছিল এই সম্মেলনের মূল লক্ষ্য।
এদিকে, অনুষ্ঠানে ‘শেরেবাংলা স্মৃতিপদক ২০২৬’-এর জন্য গৌরনদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো. মোসলেম উদ্দিন শিকদারকে মনোনীত করা হয়েছে।
— এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন