প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তৈয়ব ইসলাম মন্তব্য করেছেন, পোশাকশ্রমিকদের ওপর হামলা করা হচ্ছে, যারা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার জন্য আন্দোলন করছে।
তিনি উল্লেখ করেন, দেশের অর্থনীতির ভিত্তি যাদের শ্রম, তারাই সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হচ্ছেন।
মিরপুরে শ্রমিকদের আন্দোলনে পুলিশি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রোববার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় আয়োজিত মশাল মিছিল ও সমাবেশে তিনি এই কথা বলেন। গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে কর্মসূচিটি আয়োজন করা হয়।
তৈয়ব ইসলাম আরও বলেন, পোশাকশিল্প থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হলেও শ্রমিকরা তার ন্যায্য অংশ থেকে বঞ্চিত। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হলেও শ্রমিকদের মজুরি বৃদ্ধির জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বরং ন্যায্য দাবিতে রাস্তায় নামলে শ্রমিকদের ওপর পুলিশি হামলা চালানো হচ্ছে।
সমাবেশে বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সহ-সভাপতি নাইম উদ্দিন মন্তব্য করেন, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের তুলনায় ১২ থেকে ১৫ হাজার টাকা মজুরিতে শ্রমিকদের জীবনযাপন করা অসম্ভব। মিরপুরে শ্রমিকদের ওপর হামলা ও আটকের ঘটনা তারই প্রমাণ। তিনি শ্রমিকদের ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানান।
নাইম উদ্দিন আরও বলেন, ছাত্রসমাজকে শ্রমিকদের আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হতে হবে। শ্রমিকদের ন্যায্য মজুরির দাবিকে বৈষম্য ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার বৃহত্তর আন্দোলনে রূপান্তরিত করতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন