প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নিজে করি, অন্যকে উদ্বুদ্ধ করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের শিল্প ও বাণিজ্য শহর নওয়াপাড়া পৌর এলাকায় ডেঙ্গু রোগের বিস্তার রোধের উদ্দেশ্যে পরিচ্ছন্নতা অভিযান এবং জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নওয়াপাড়া পৌরসভার উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামে অভয়নগর উপজেলা পরিষদের নিকটবর্তী এলাকা থেকে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।
এই সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা (পিএনও) সাইফুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, শহর পরিকল্পনাবিদ সোহেল সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, পৌরসভার কর্মচারী শেখ শাহ জামাল, রাজু আহম্মেদ, আলী আকরাম, সেলিম মল্লিকসহ রেড ক্রিসেন্ট ও স্কাউটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ এবং মশক নিধনের ব্যবস্থা করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ জন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন