প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সানা আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের সরকারি বাহিনীর হামলার পর একটি ইরানি বিমান অবতরণ করেছে পশ্চিমাঞ্চলীয় লোহিত সাগর উপকূলের হুদায়দাহ বিমানবন্দরে।
সোমবার (১৩ জুলাই) হুতি নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরের রানওয়েতে ইয়েমেনি বাহিনী বোমা হামলা চালানোর পর ইরানি বিমানটি সেখানে অবতরণ করতে না পেরে হুদায়দাহে চলে যায়। এই তথ্যটি ইরানি গণমাধ্যমের বরাতে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, দিনের শুরুতে সানা বিমানবন্দরের রানওয়েকে লক্ষ্য করে হামলা চালানো হলে বিমানটির পথ পরিবর্তন করে হুদায়দাহে পরিচালিত হয়।
তথ্যসূত্রে জানা গেছে, সোমবার সকালে ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে, হুতি বিদ্রোহীরা ইয়েমেনের নিজস্ব বিমানগুলোকে সানায় অবতরণ করতে বাধা দিচ্ছে, কিন্তু এর বিপরীতে দেশের সার্বভৌমত্ব ও আকাশসীমা লঙ্ঘন করে ইরানি বিমানটিকে অবতরণের অনুমতি দেয়। এর পরিপ্রেক্ষিতেই ইয়েমেনি সরকারি বাহিনী সানা বিমানবন্দরের রানওয়েতে আক্রমণ চালিয়েছে।
অন্যদিকে, হুতি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে, তিনি হুঁশিয়ারি দিয়েছেন এবং প্রতিশ্রুতি দিয়েছেন যে সানা বিমানবন্দরে এই হামলার ঘটনাটি কোনোভাবেই প্রতিশোধ এবং শাস্তি ছাড়া পার পাবে না।
সূত্র: আনাদোলু এজেন্সি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন