প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ জুন) সকালে শহরের মধ্যপাড়ার তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। আব্দুল মালেক চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ‘মালেক চৌধুরীর বিরুদ্ধে নাশকতার মামলা ছিল। তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন