প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্র ও ইরান চলতি মাসে নিউইয়র্কে পরমাণু কর্মসূচি নিয়ে পরোক্ষ আলোচনা সম্পন্ন করেছে। মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং ইরানের তিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এই তথ্য প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে যেকোনো চুক্তিতে দেশটির পরমাণু কর্মসূচি সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ও অমীমাংসিত বিষয় অন্তর্ভুক্ত করতে চায়।
এদিকে, যুক্তরাষ্ট্র আপাতত হরমুজ প্রণালি নিয়ে একটি অন্তর্বর্তী সমঝোতা করতে আগ্রহী নয়। ওয়াশিংটন চায়, হরমুজ প্রণালির বিষয়টির পাশাপাশি ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও আলোচনা এগিয়ে নিতে।
অন্যদিকে, ইরান সাত দিনের একটি সমঝোতার প্রস্তাব দিয়েছে। উক্ত প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশটির আটকে থাকা অর্থ ছাড় করার প্রক্রিয়া শুরু করবে। তবে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা পরবর্তী সময়ে আলাদাভাবে করা হবে।
তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। ফলে হরমুজ প্রণালি, নিষেধাজ্ঞা ও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনায় এখনও মতপার্থক্য রয়ে গেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন