প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন সংক্রান্ত পেন্ডিং থাকা সকল আবেদন আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নিষ্পত্তি করার নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। ডিপিইর উপপরিচালক (উপবৃত্তি) নিখিল চন্দ্র হালদার স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে গত মঙ্গলবার বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের এ নির্দেশ দেয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান অনুমতি, নিবন্ধন ও নিবন্ধন নবায়ন সংক্রান্ত কার্যক্রম আইপিইএমআইএস সফটওয়্যারের এনজিপিএসআর মডিউলের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করার জন্য নির্দেশনা রয়েছে। তবে, উপজেলা বা থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে এখনও অনেক আবেদন পেন্ডিং অবস্থায় রয়েছে।
ডিপিই জানিয়েছে, পেন্ডিং আবেদনগুলো সময়মতো নিষ্পত্তি না হলে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত বহু শিক্ষার্থী ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ হারাতে পারে। কারণ, ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালা ২০২৬’-এর ৫.৩ নম্বর শর্ত অনুযায়ী, বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের অনুমতি অথবা নিবন্ধন থাকা বাধ্যতামূলক।
এ পরিস্থিতিতে আইপিইএমআইএস সফটওয়্যারের এনজিপিএসআর মডিউলের মাধ্যমে অনলাইনে করা আবেদনের সাথে অফলাইনে গৃহীত আবেদনসহ পেন্ডিং থাকা সকল আবেদন দ্রুত নিষ্পত্তির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদনগুলো নিষ্পত্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন