প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আজ বুধবার (১ জুলাই) দেশের সমস্ত তেল ডিপো ও প্রধান স্থাপনা থেকে জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম দিনভর বন্ধ থাকবে। এর পেছনের কারণ হলো বার্ষিক মজুদ গণনা ও বাস্তব যাচাই কার্যক্রম। তবে জরুরি আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল স্বাভাবিক রাখতে বিশেষভাবে জেট ফুয়েল (Jet A-1) সরবরাহ চালু রাখা হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এক জরুরি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। এই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, বিপিসির বণ্টন ও পরিবীক্ষণ অধিশাখার মহাব্যবস্থাপক (ব.ও. বিপ.) ফেরদৌসী মাসুম হিমেল স্বাক্ষরিত আদেশ অনুসারে, প্রতি বছরের মতো এবারও বিপিসির আওতাধীন বিভিন্ন রাষ্ট্রায়ত্ত কোম্পানির প্রধান স্থাপনাসহ তেল ডিপোতে জ্বালানি তেলের ‘বার্ষিক সমাপনী মজুদ গণনা ও বাস্তব যাচাই’ (অ্যানুয়াল ক্লোজিং ও ফিজিক্যাল ভেরিফিকেশন) কার্যক্রম পরিচালনার জন্য ১ জুলাই নির্ধারণ করা হয়েছে।
এ কারণে চট্টগ্রামের প্রধান স্থাপনা ও দেশের সব আঞ্চলিক ডিপো ও স্থাপনায় দিনভর সাধারণ জ্বালানি তেল সরবরাহ এবং বিপণন কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। অফিস আদেশে বলা হয়েছে, সমাপনী কার্যক্রম সুষ্ঠু, নির্ভুল ও স্বচ্ছভাবে সম্পন্ন করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে বিমান চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটাতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য সংশ্লিষ্ট ডিপোগুলোর জেটএ-১ (Jet A-1) মজুত ট্যাংকের বার্ষিক যাচাই কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বিমানবন্দরগুলোতে জেট ফুয়েল সরবরাহ পুনরায় চালু করা হবে, যাতে দেশি-বিদেশি এয়ারলাইন্সের বিমান চলাচল স্বাভাবিক থাকে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন