প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ মৌসুমে তুলা ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে পাবনা জেলার সদর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড তুলাবীজ, সার ও বালাইনাশক বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) দুপুরে পাবনা সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট শামসুর রহমান সুমন বিশ্বাস ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা জেলা প্রশাসক জনাব আমিনুল ইসলাম। এ সময় স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, কৃষকদের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত মানের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হচ্ছে, যা কৃষি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে তুলা উন্নয়ন বোর্ড, পাবনা এবং উপজেলা প্রশাসন, পাবনা সদর।
উল্লেখ্য, এই কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণের ফলে তুলা চাষে আগ্রহ বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদন আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন