০৬:০১ পি.এম
সংসদে পাস হয়েছে সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬।
রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারী এই সরকারি চাকরি (সংশোধন) বিল, ২০২৬ সংসদে উত্থাপন করেন। এর পরে, এটি পাস হয়।
এই বিলের আওতায় সিভিল সার্ভিসের সকল ক্যাডারের চাকরিতে প্রবেশের জন্য সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা হয়েছে ৩২ বছর, পাশাপাশি সিভিল সার্ভিসের আওতা বহির্ভূত অন্যান্য সরকারি চাকরিতে প্রবেশের জন্যও সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে। স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ এবং স্ব শাসিত সংস্থাসমূহে চাকরিতে প্রবেশের বয়সও ৩২ বছর থাকবে এবং প্রতিরক্ষা ও আইন শৃঙ্খলা বাহিনীর চাকরিতে স্ব স্ব বিধিমালা বহাল থাকবে।
আরও পড়ুন: ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির অবিশ্বাস ব্রাজিলের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন