প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইয়েমেনি সশস্ত্র বাহিনী হুথি একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে সৌদি সামরিক বাহিনীর সম্ভাব্য বড় ধরনের স্থল অভিযান নস্যাৎ করতে সক্ষম হয়েছে। এই আকস্মিক হামলা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয়েছে, এবং এর ফলস্বরূপ সৌদি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের সম্মুখীন হয়েছে। আল মায়াদিনের ন্যায় ইয়েমেনি সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানা গেছে, সৌদি কর্তৃপক্ষ নিজেদের বাহিনীর ভাঙন অবস্থা লুকাতে ও সৈন্যদের মনোবল ধরে রাখতে হতাহতের প্রকৃত তথ্য চাপা দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছে।
প্রতিবেদন অনুসারে, সৌদি আরবের সামরিক কর্মকর্তা ও নতুন গঠিত ব্রিগেডগুলো বেশ কয়েক মাস ধরে ইয়েমেনের মুক্ত অঞ্চলগুলোতে আক্রমণের উদ্যোগ নিয়েছিল। কিন্তু ওই প্রস্তুতি চূড়ান্ত রূপ নেওয়ার আগেই ইয়েমেনি বাহিনী আল-রুওয়াইক, আল-আবর ও আল-থানিয়াসহ একাধিক সামরিক ক্যাম্প এবং প্রথম ও তৃতীয় জরুরি ব্রিগেডের প্রধান ঘাঁটিতে একযোগে বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই মারাত্মক হামলা রিয়াদকে মারাত্মক বিশৃঙ্খলা ও কিংকর্তব্যবিমূঢ় অবস্থা তৈরি করেছে, ফলে তাদের দীর্ঘকাল ধরে পরিকল্পিত স্থল অভিযানটি সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছে।
ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে বলেছিলেন, ইয়েমেনি জনগণের ওপর এক যুগেরও বেশি সময় ধরে চলা অন্যায় অবরোধ ও আগ্রাসনের জবাব হিসেবে এই সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সানার সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিল ও ইয়েমেন সরকারও স্পষ্ট করে জানিয়েছে, তারা অবরোধের বিপরীতে অবরোধ এবং হামলার বিপরীতে হামলা নীতিতে কোনোভাবেই সরবে না। ইয়েমেনের ওপর চাপিয়ে দেওয়া অন্যায় পুরোপুরি দূর না হওয়া পর্যন্ত এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সামরিক বাহিনী যেকোনো সৌদি পরিকল্পনা ধূলিসাৎ করতে প্রস্তুত রয়েছে বলেও সানা থেকে ঘোষণা দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন