প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খাগড়াছড়ির দীঘিনালার মেরুং ইউনিয়নে মাদক সেবনের দায়ে মো. রিয়াদ হোসেন নামে এক যুবককে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের কাঠাল বাগান এলাকায় মাদক সেবনরত অবস্থায় তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে এ সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মো. রিয়াদ হোসেন কাঠাল বাগান এলাকার সাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে কাঠাল বাগান এলাকায় অভিযান পরিচালনার সময় রিয়াদ হোসেনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯(১)(গ) ধারা অনুযায়ী মোবাইল কোর্ট মামলা নম্বর ১৯/২৬-এর মাধ্যমে তিন মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
দণ্ডাদেশের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, মাদক সেবন ও মাদক সংশ্লিষ্ট অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক শুধু একজন ব্যক্তির ক্ষতি করে না, এর প্রভাব পরিবার ও সমাজেও পড়ে। তাই মাদক নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি স্থানীয়দের সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা প্রয়োজন।
তিনি আরও বলেন, মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দীঘিনালাকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিয়মিত অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন