প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ ফুটবলের অন্যতম আকর্ষণ হচ্ছে প্রতিটি দলের জার্সি। অনেক সময়, একটি দেশের পরিচয়, ইতিহাস ও সংস্কৃতি সেই জার্সির নকশার মাধ্যমে ফুটে ওঠে। তবে বিশ্বকাপের শুরুতে মাত্র একদিন আগে, জার্সির কারণে বিপাকে পড়েছে হাইতি।
ফিফা মনে করছে, হাইতির জার্সিতে রাজনৈতিক বার্তার ইঙ্গিত রয়েছে। এই কারণেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা দলটির জার্সির নকশায় পরিবর্তন আনার অনুরোধ করেছে।
হাইতির জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান সায়েতা এক বিবৃতিতে জানিয়েছে, ফিফার অনুরোধ মেনে জার্সির নকশায় কিছু পরিবর্তন আনার বিষয়টি তারা ভাবনা-চিন্তা করছে। তাদের দাবি হলো, জার্সিতে কোনো রাজনৈতিক বার্তা বা অবস্থান তুলে ধরা হয়নি।
প্রতিষ্ঠানটির ভাষ্য, হাইতির নারী ও পুরুষদের সংগ্রাম, স্বপ্ন এবং ভবিষ্যৎ প্রজন্মের অগ্রগতিকে সামনে রেখেই এই জার্সির নকশা করা হয়েছে। কিন্তু জার্সির নিচের অংশে ব্যবহৃত বিশেষ নীল ও লাল রঙের বিন্যাস ফিফা রাজনৈতিক বার্তার ইঙ্গিত হিসেবে দেখছে।
এবারের জার্সির মূল ভাবনা ছিল হাইতির ইতিহাস ও জাতীয় গৌরব। নকশার ধারণা ব্যাখ্যা করতে গিয়ে সায়েতা জানিয়েছে, দুই শতাব্দীরও বেশি জন্ম নেওয়া একটি জাতির নতুন অধ্যায়ের প্রতীক হিসেবে এই জার্সিটি তৈরি করা হয়েছে। তাদের মতে, এটি শুধু একটি খেলার পোশাক নয়, বরং দেশের ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের বহিঃপ্রকাশ।
তবে ফিফার আপত্তির কারণে, বিশ্বকাপের ঠিক আগে জার্সির নকশায় পরিবর্তন আনতে হচ্ছে হাইতিকে। ফলে মাঠে নামার পূর্বেই আলোচনা কেন্দ্রে এসে পড়েছে দলটি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন