প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কলাপাড়ায় একাধিক মালয়েশিয়ান প্রবাসীর বাড়িতে ডাকাতির একটি ঘটনা ঘটেছে। এই সময়, পরিবারের সদস্যদের জিম্মি করে মারধর করা হয় এবং তাদের ছেলেকে গুলি করা হয়। এরপর ডাকাতরা স্বর্ণালংকার, নগদ টাকা এবং মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। শুক্রবার(১৪ আগস্ট) আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে এই ঘটনাটি ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন, প্রবাসী মাহিনের ছেলে নাইম(২২), স্ত্রী রুমা বেগম (৪০), পুত্রবধূ রেজবি (১৮) এবং তাদের দুই বছরের ছেলে রয়েছে। গুরুতর অবস্থায় আহতদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রবাসীর স্ত্রী মোসা রুমা বেগম জানান, তার স্বামী মহিন হাওলাদার মালয়েশিয়ায় অবস্থান করছেন। রাতের খাবার খাওয়ার পর পরিবারের সবাই ঘুমাতে চলে যান। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে পাঁচ থেকে ছয় জনের একটি ডাকাতদল বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। দলের আরও কয়েকজন সদস্য বাইরে পাহারায় ছিল। ঘরে প্রবেশ করে, তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তাদের হাত-পা বেঁধে মারধর করতে থাকে।
এ সময়, তার ছেলে নাইম(২২) বাধা দিলেও ডাকাতরা তার হাঁটুতে গুলি করে। পরে, এক পর্যায়ে দুই বছরের শিশু তাসরিফের মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারিতে থাকা স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা এবং একটি আইফোন নিয়ে চলে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন