প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ময়মনসিংহের ভালুকার একটি সিরামিক কারখানার ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) মেরামত করার সময় দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। শনিবার (১৮ জুলাই) সকাল বেলায় উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও এলাকায় অবস্থিত এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিকদ্বয় হলেন খুলনার কয়রা উপজেলার নকসা গ্রামের ফারুক গাজীর ছেলে মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম (২৮) এবং নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার বল্লী গ্রামের কোয়েল মিয়ার ছেলে ওয়েল্ডার হেলপার রুমেল মিয়া (২৫)।
শিল্প পুলিশ এবং স্থানীয় সূত্র জানায় যে, শনিবার সকালে ইটিপি প্ল্যান্টের মেরামত কাজ চলাকালীন প্রথমে ওয়েল্ডার হেলপার রুমেল প্ল্যান্টের গর্তে নেমে যান। কিছুক্ষণ পর তিনি হঠাৎ অচেতন হয়ে পড়েন। এরপর সহকর্মী মেকানিক্যাল ওয়েল্ডার শফিকুল ইসলাম তাকে উদ্ধারে নিচে নেমে আসেন।
কিছু সময়ের মধ্যেই তিনিও অসুস্থ হয়ে পড়েন।
পরে অন্যান্য শ্রমিকেরা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার পর কারখানার শ্রমিকরা অভিযোগ করেছেন যে, প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করায় এই দুর্ঘটনা ঘটেছে। তারা কারখানা কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন।
এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্যানিটারি প্ল্যান্টের ম্যানেজার অভিনাশ কুন্ডু বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইটিপি প্ল্যান্টের গর্তে জমে থাকা বিষাক্ত গ্যাসের প্রভাবে দুই শ্রমিক অচেতন হয়ে পড়েন। দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক মৃত ঘোষণা করেন।"
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগে কারখানা কর্তৃপক্ষ দুই শ্রমিককে হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি বর্তমানে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন