প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কুষ্টিয়ার খোকসা উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের ধোকড়াকোল গ্রামে সম্প্রতি একটি বলৎকারের ঘটনা ঘটে। যেখানে ১২ বছরের এক শিশু বলাৎকারের শিকার হয়। শিশুটি বলাৎকারের অভিযোগে সুজাউদ্দিন মোল্লা (৭০) নামের একজন বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পর থেকেই পুরো এলাকা জুড়ে ক্ষোভ ও নিন্দার ঝড় শুরু হয়েছে।
স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, বুধবার (২৯ জুলাই) ধোকড়াকোল গ্রামে ঐ শিশুটিকে বলাৎকারের ঘটনা ঘটে। ঘটনার সঠিক সময় পরপরই অভিযুক্ত সুজাউদ্দিন মোল্লা আত্মগোপনে চলে যান। তবে সোমবার (৩ আগস্ট) তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে খোকসা উপজেলার ধোকড়াকোল পুলিশ ফাঁড়ির সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরে তাকে ফাঁড়ি থেকে খোকসা থানায় হস্তান্তর করা হয়।
স্থানীয়দের অভিযোগ রয়েছে যে, অভিযুক্ত সুজাউদ্দিন মোল্লা এর আগে বিভিন্ন অজুহাত এবং টাকার লোভ দেখিয়ে এলাকার কোমলমতি শিশুদের সঙ্গে অনৈতিক ও অসামাজিক আচরণ করতেন। এলাকার মানুষ আগেই তার এই লম্পট আচরণ নিয়ে ক্ষুব্ধ ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে পুরোনো অভিযোগের বিষয়েও নিবিড় তদন্ত শুরু করেছে।
এ বিষয়টি নিয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানিয়েছেন, শিশু বলাৎকারের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন