প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মন্তব্য করেছেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা বোঝা নয় বরং সমাজের সম্পদ। তিনি সোমবার (২৩ নভেম্বর) চট্টগ্রামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য আয়োজিত এক ক্রীড়া প্রতিযোগিতায় এই কথা বলেন।
ডিসি জাহিদুল উল্লেখ করেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের মধ্যে রয়েছে নিজস্ব প্রতিভা ও সম্ভাবনা। যদিও কোনো একটি ক্ষেত্রে তাদের সীমাবদ্ধতা থাকতে পারে, তবে অন্য ক্ষেত্রে তাদের অসাধারণ মেধা ও দক্ষতা থাকতে পারে। সেই প্রতিভা খুঁজে বের করে বিকাশের সুযোগ তৈরি করতে হবে। যথাযথ পরিচর্যা, প্রশিক্ষণ ও উৎসাহ পেলে এসব শিশুরা নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে সক্ষম হবে। তাদেরকে পরিবার কিংবা সমাজের বোঝা হিসেবে নয়, বরং সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে।
জেলা প্রশাসক আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশে খেলাধুলা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের কোন খেলায় পারদর্শী তা চিহ্নিত করা সম্ভব। যদি তাদের আগ্রহ ও দক্ষতার ভিত্তিতে প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও সাফল্য অর্জনের সুযোগ তৈরি হতে পারে।
জাহিদুল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারের নানা প্রতিকূলতার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, যেসব পরিবারে বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান রয়েছে, তাদের নানা প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটাতে হয়। তবে মনে রাখতে হবে, একটি ক্ষেত্রে কোনো শিশুর সীমাবদ্ধতা থাকলেও অন্য অনেক ক্ষেত্রে তার অসাধারণ মেধা ও দক্ষতা থাকতে পারে। সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন