প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ মন্তব্য করেছেন, দেশের টেকসই উন্নয়ন এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য বিজ্ঞানীদের বাজেটের উপর নির্ভর না করে বরং খাদ্যের পুষ্টিগুণ, নিরাপত্তা ও জনস্বাস্থ্যের বিষয়গুলোকে গুরুত্ব রেখে মৌলিক, উদ্ভাবনী এবং মানসম্পন্ন গবেষণায় আত্মনিয়োগ করতে হবে।
আজ তিনি জেলায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে কনফারেন্স কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ বিষয়গুলো তুলে ধরেন।
মন্ত্রী গবেষণার প্যাটেন্ট নেওয়ার পাশাপাশি কৃষিকে যুগোপযোগী করতে উৎপাদনশীল প্রকল্প গ্রহণের আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, কৃষি এগিয়ে গেলে দেশও উন্নতি করবে। নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন হলে দেশ আরও উন্নত হবে।
তিনি আরো বলেন, পৃথিবীতে খাদ্য উৎপাদনের অভাব নেই, কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদনের অভাব আছে। এজন্য সরকার নিরাপদ খাদ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
মন্ত্রী উল্লেখ করেন, ভেজাল এবং নিম্নমানের খাবারের ফলে মৎস্য ও কৃষি খাতের উৎপাদন বিঘ্নিত হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, মাছের খাদ্য উৎপাদনের কাঁচামাল নিরাপদভাবে উৎপাদন করা অপরিহার্য। বিশ্ববাজারে স্বাদুপানির মাছের চাহিদা কমেছে। তাই নিরাপদ উপায়ে উৎপাদন বাড়িয়ে পরে রপ্তানি করা হবে।
কৃষিখাতের মত মৎস্য চাষে ভর্তুকিমূলক বিদ্যুৎ সরবরাহের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, মৎস্য চাষীদের এ দাবি অত্যন্ত যৌক্তিক। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
এর আগে মন্ত্রী সকালে বিএফআরআইয়ে অবস্থিত বিভিন্ন হ্যাচারী পরিদর্শন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন