প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরে পুনর্ভবা নদীর তীরে পশ্চিম ও পূর্বমুখী হয়ে সূর্য (ছট) পূজা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর কালীপূজার পর শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে এই পূজা নদীর তীরে সূর্য দেবতাকে সন্তুষ্ট করার জন্য পালন করা হয়।
জেলার ১৯টি নদীর তীরে হিন্দু ধর্মাবলম্বী হরিজন, রবিদাস, রজক সম্প্রদায়সহ বিভিন্ন সম্প্রদায়ের হাজার হাজার পুণ্যার্থী সমবেত হন। তারা মনোবাসনা পূর্ণ, আপদ-বিপদ দূরীকরণসহ বিভিন্ন মানত পূরণের উদ্দেশ্যে এই সূর্যপূজায় অংশগ্রহণ করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, পূজার শুরুতে সূর্য অস্ত যাওয়ার পূর্বে পুণ্যার্থীরা উপবাস থেকে ফুল, ফলসহ প্রসাদ, বাদ্য-বাজনাসহ বিভিন্ন পূজার সামগ্রী নিয়ে দিনাজপুরের পুনর্ভবা নদীর তীরে কাঞ্চন ব্রিজের পাশে সধুর ঘাটে উপস্থিত হন।
সূর্য অস্ত যাওয়ার মুহূর্তে পুণ্যার্থীরা নদীতে গোসল করে হাঁটুপানিতে দাঁড়িয়ে সূর্যের দিকে মুখ করে কুলায় সাজানো প্রসাদ নিয়ে পূজা শুরু করেন। পূজা শেষে একে অপরকে আবির মাখিয়ে উত্সবে মেতে ওঠেন পুণ্যার্থীরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন