প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইসরাইলের বিদায়ী ঐতিহ্যবিষয়ক মন্ত্রী আমিচাই ইলিয়াহু ফিলিস্তিনি ও মুসলমানদের ‘উট আরোহী’ ও ‘বর্বর’ বলে আক্রমণাত্মক মন্তব্য করেছেন। সোমবার তিনি দেশটির পার্লামেন্টে এক বক্তব্যে এই মন্তব্য করেন। যখন ইসরাইলে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে বর্ণবাদী বিদ্বেষ ও অপমানের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে, তখনই তিনি এমন মন্তব্য করেন।
ফিলিস্তিনি সমাজে অপরাধ পরিস্থিতি নিয়ে আলোচনার সময় ইলিয়াহু বলেন, ‘আপনাদের শিক্ষাব্যবস্থা ঠিক করা প্রয়োজন। আপনাদের শিক্ষিত হওয়া দরকার—শুধু ইসরাইল নয়, বরং সারা বিশ্বেই।’ তিনি আরও বলেন, ‘তোমরাই টুইন টাওয়ার ধ্বংস করেছ, তোমরাই ইউরোপ ধ্বংস করছ। তোমরা যেখানে যাও, সেখানেই বিশৃঙ্খলা সৃষ্টি করো।’
এর আগে গাজা উপত্যকায় পারমাণবিক বোমা ফেলার প্রস্তাব দিয়েও বিতর্ক সৃষ্টি করেছিলেন ইলিয়াহু। তিনি জাতীয় নিরাপত্তামন্ত্রী উগ্রপন্থি ইতামার বেন-গভিরের দলের সদস্য। ২০২২ সালের শেষের দিকে বেন-গভির পুলিশ বিভাগের দায়িত্ব নেওয়ার পর থেকে ইসরাইলে ফিলিস্তিনি সমাজে অপরাধের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। ফিলিস্তিনি নেতাদের অভিযোগ, বেন-গভির ও পুলিশ অপরাধী চক্রগুলোকে বিনা বাধায় তৎপরতা চালানোর সুযোগ দিচ্ছে।
ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকে দেশটিতে অপরাধসংক্রান্ত ঘটনায় ২০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সর্বশেষ শনিবার অধিকৃত পূর্ব জেরুজালেমে ১১ বছর বয়সী এক শিশুর মাথায় গুলি করা হয়। হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ফিলিস্তিনি নাগরিকদের হত্যাকাণ্ডের তদন্ত ও বিচারেও ইসরাইলি পুলিশের ব্যর্থতার অভিযোগ রয়েছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সাল থেকে ইসরাইলে ১৬৬ জন ইহুদি ও ফিলিস্তিনি নারী হত্যার শিকার হয়েছেন। এসব হত্যাকাণ্ডের মধ্যে ইহুদি নারীদের ক্ষেত্রে ৯১ শতাংশ এবং ফিলিস্তিনি নারীদের ক্ষেত্রে মাত্র ২৬ শতাংশ মামলার রহস্য উদ্ঘাটন হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন