প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
কক্সবাজার, যা পর্যটনের রাজধানী হিসেবে পরিচিত, সেখানে আগামী ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলন। এই তথ্যটি ইসলামী সম্মেলন সংস্থা কক্সবাজার এর সাধারণ সভায় জানানো হয়েছে। সভাটি সোমবার, ২৮ সেপ্টেম্বর সকালে রামুর চাকমারকুল আল জামিয়া আল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন প্রবীন আলেমেদ্বীন, ধাওনখালী মাদ্রাসার মুহতামিম ও সংস্থার সভাপতি মাওলানা মোহাম্মদ মোসলেম।
সভায় উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংস্থার সাধারণ সম্পাদক, রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মোহছেন শরীফ। বিগত বছরে অনুষ্ঠিত আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলনের আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয় এবং আগামী ৬ ও ৭ নভেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনের বাজেট, বক্তা নির্ধারণ এবং সম্মেলন সংস্থাকে আরও ব্যাপক ও সৃদৃঢ় করার জন্য বিভিন্ন প্রস্তাবনা গৃহীত হয়।
বক্তারা সভায় উল্লেখ করেন যে, দ্বীনের প্রচার ও বাতিল মতবাদের মূলোৎপাঠনের লক্ষ্যে মুরব্বীদের নিয়ে গঠিত এই সম্মেলন সংস্থার ভূমিকা অপরিসীম। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য ছিলো দাওয়াত ও তাবলীগ। বর্তমান যুগে হকের দাওয়াত ও বাতিলের প্রতিরোধের কার্যকরী মাধ্যম হিসেবে ইসলামী সম্মেলনকে দেখা হচ্ছে। তাই উপস্থিত ওলামায়েকেরাম এবং সম্মেলন সংস্থার দায়িত্বশীলবৃন্দ অত্র সংস্থার কার্যক্রমকে আরও ব্যাপক ও সৃদৃঢ় করার উপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশের শীর্ষ সংস্থানীয় ও আর্ন্তজাতিক মানের বক্তাদের দাওয়াত প্রদান এবং সর্বাধিক সংখ্যক শ্রোতার উপস্থিতি নিশ্চিত করার মাধ্যমে এই আয়োজনকে জেলার সর্ববৃহৎ ইসলামী মহাসম্মেলনে রূপান্তরিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মূফতি এনামুল হক, মাওলানা হোছাইন আহমদ, মাওলানা শামসুল আলম, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা শেখ আখতার, মাওলানা মোহাম্মদ হারুন, মাওলানা ইমাম জাফর আলম, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ফিরোজ আহমদ, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা রিদুয়ানুল হক, মাওলানা রফিক উদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শাহেদ নূর, মাওলানা রুহুল কাদের, মাওলানা জুনাইদ জারুল্লাহ, মাওলানা ক্বারী শাকেরসহ জেলার শীর্ষ আলেম-ওলামাগণ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন