প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন শেষে তিনি একটি বিবৃতিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, নেক হায়াত এবং সার্বিক কল্যাণ কামনা করেন।
বিবৃতিতে চরমোনাই পীর বলেন, বাংলাদেশের সংবিধানের আলোকে রাষ্ট্রপতিকে অলংকারিক দায়িত্ব পালন করতে হয়। তবে সংবিধান রাষ্ট্রপতিকে দলীয় বৃত্তের বাইরে থাকতে বাধ্য করে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিনের রাজনৈতিক দায়িত্ব ত্যাগ করেছেন। তাকে বিএনপির মহাসচিবের পদ থেকে পদত্যাগ করতে হয়েছে। কারণ রাষ্ট্রপতি দেশ ও জাতির সার্বজনীন ঐক্যের এবং সর্বজনের আস্থার প্রতীক। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আমি দল-মতের ঊর্ধ্বে গিয়ে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করছি।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, রাজনীতিতে সততা এখন বিরল বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেখানে নবনির্বাচিত রাষ্ট্রপতি সততার ক্ষেত্রে একজন পরীক্ষিত ব্যক্তি। পাশাপাশি তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একজন পোড়খাওয়া সেনাপতি। সুষ্ঠু রাজনীতির বিকাশে তার শ্রম ও সাধনা সর্বজনের কাছে বিদিত। এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতির আসনে সমাসীন হওয়া রাজনীতির জন্য ইতিবাচক। আমরা প্রত্যাশা করি, যে আশাবাদ নিয়ে তিনি বঙ্গভবন যাচ্ছেন সেই আশাবাদকে কাজে রূপান্তর করার সক্ষমতা রাখবেন। আমরা তার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন