প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উত্তর কোরিয়া প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। অনলাইন ডেস্ক। প্রকাশ: ২০ আগস্ট, ২০২৬ ১৭:১৪।
ছবি : রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি বছরের শেষ দিকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তর কোরিয়া এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করেছে। বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন যে, উত্তর কোরিয়া পিয়ংইয়ং এলাকা থেকে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ও একটি সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে।
এদিকে, গত বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, তিনি কিম জং উনের সঙ্গে আবার বৈঠক করতে চান। তিনি উল্লেখ করেছেন যে, তিনি কিমের সঙ্গে যে সম্পর্ক তৈরি করেছিলেন, তা আবারও ফিরিয়ে আনতে ইচ্ছুক।
ট্রাম্প কিমের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরেছেন। এসময় তিনি দাবি করেন, বর্তমানে উত্তর কোরিয়ার কাছে ৫৭টি শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে। ট্রাম্পের কিমের প্রতি নতুন করে আগ্রহ এবং যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়ে এশিয়ার মিত্রদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
কিম জং উনের বোন কিম ইয়ো জং বুধবার বলেন, ট্রাম্পের সঙ্গে তার ভাইয়ের কথিত যোগাযোগ সম্পর্কে তিনি কিছু জানেন না।
তবে তিনি জানিয়েছেন যে, ট্রাম্প সম্পর্কে কিমের এখনো ‘ভালো স্মৃতি ও অনুভূতি’ রয়েছে। দুই নেতার সম্পর্ককেও তিনি ভালো বলে দাবি করেছেন।
এদিকে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া নির্ধারিত সময়ের আগেই শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরামর্শে মহড়াটি ২৭ আগস্টের পরিবর্তে শুক্রবার শেষ হবে। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছেন, উত্তর কোরিয়ার কাছে আনুমানিক ৮০ থেকে ১২০টি পারমাণবিক অস্ত্র রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন