প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, গত সোমবার ইসরাইলি হামলায় বিমান বাহিনীর দুইজন সদস্য নিহত হয়েছেন। নিহত সেনাদের রাষ্ট্রীয়ভাবে দাফন করা হবে।
যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননে বিরামহীন হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। এই অব্যাহত হামলার ফলে ইরান গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা স্থগিত করার ঘোষণা দেয়। আলোচনা স্থগিতের পর থেকে, ইসরাইলি প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বেশ কয়েকটি উত্তপ্ত ফোন আলাপ হয়েছে।
শান্তি চুক্তির লক্ষ্যে ইরানের শর্তগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধবিরতি। যেখানে হিজবুল্লাহর হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল গত ২ মার্চ থেকে ফের হামলা শুরু করে। এই হামলার ফলে ৩ হাজার ৭০০ মানুষ নিহত হয়েছেন, এবং অগণিত মানুষ আহত হয়েছেন। উদ্বাস্তু হয়েছেন ১০ লক্ষাধিক।
এদিকে, গত রোববার (৬ জুন) ইসরাইল লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে বিমান হামলা চালায়। ইসরাইলের হামলার কয়েক ঘণ্টা পর, সংঘাতের পরিস্থিতি আরও বিপজ্জনক মোড় নেয়। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ওইদিন রাতেই উত্তর ইসরাইলের বিভিন্ন এলাকার উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।
এরপর সোমবার (৮ জুন) সকালে ইরানে হামলা চালায় ইসরাইলি বাহিনী। রাজধানী তেহরান, তাবরিজ ও ইসপাহানে তীব্র বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ সময় তৎক্ষণাৎ পাল্টা হামলা চালায় ইরান। গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি দুই দেশের মধ্যে প্রথম বড় ধরনের সরাসরি সামরিক সংঘর্ষ।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে উভয় পক্ষকে দ্রুত সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়েছেন। দুইদিনের তীব্র সংঘাতের পর অবশেষে ইসরাইল ও ইরান হামলা স্থগিত করার ঘোষণা দেয়। এরপরই নেতানিয়াহুর উদ্দেশে ট্রাম্পের সতর্কবার্তা এলো।
অ্যাক্সিওস গত সোমবার এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পে তাদেরকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহুকে সতর্কতা হিসেবে বলেছেন যে, 'তিনি যদি ফের ইরানের সঙ্গে যুদ্ধ শুরু করতে চান, তাহলে সেটা তাকে একাই করতে হবে।' ট্রাম্প এর আগে নিশ্চিত করেছেন যে, তিনি পূর্বের একটি কথোপকথনে নেতানিয়াহুকে 'বদ্ধ পাগল' বলেছিলেন।
এদিকে বিবিসি নর্থ আমেরিকার সম্পাদক সারাহ স্মিথ জানিয়েছেন, ট্রাম্প সোমবার ফোনে ইসরাইলি প্রধানমন্ত্রীকে 'কাণ্ডজ্ঞান ব্যবহার করার' জন্য অনুরোধ করেছেন এবং তিনি ইরানের সঙ্গে 'একটি অত্যন্ত শক্তিশালী চুক্তি স্বাক্ষরের খুব কাছাকাছি' রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন