প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানী ঢাকা মিরপুরে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে, এমন এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এই নেতার বিরুদ্ধে হত্যা সংক্রান্ত বেশ কয়েকটি মামলা খোলা রয়েছে।
শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরপুরের দিয়াবাড়ি এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারৃত ব্যক্তির নাম জহির, যিনি মিরপুরের দারুস সালাম থানা আওয়ামী লীগের সহসভাপতি বলেও পরিচিত।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, জহির ৫ আগস্টের পর ছাত্র হত্যা মামলার আসামি হলেও তিনি এলাকায় প্রকাশ্যে অবস্থান করছিলেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ঢাকা-১৪ আসনের সাবেক প্রয়াত সংসদ সদস্য আসলামুল হকের ভাই মফিজুল ইসলাম বেবুর মাধ্যমে তার রাজনৈতিক হাতে খড়ি হয়।
ওসি হাফিজুর রহমান জানান, জহিরের বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে অর্থায়নের অভিযোগ রয়েছে। তাঁকে সর্বশেষ একটি মিছিলের নেতৃত্ব দিতে দেখা যায়। এই কারণে সন্ত্রাসবিরোধী আইনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, জহিরের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন