প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের (বিবিএল) আগামী আসরে পাকিস্তান পেসার হারিস রউফ অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলবেন।
অ্যাডিলেড দলে বিদেশি খেলোয়াড় কোটায় রউফের সাথে যুক্ত আছেন ইংল্যান্ডের বেন স্টোকস ও নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান।
অ্যাডিলেড স্ট্রাইকার্সের প্রধান কোচ টিম পাইন এক বিবৃতিতে রউফকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পাইন বলেন, ‘রউফ একজন ম্যাচ-উইনার। আন্তর্জাতিক ক্রিকেট এবং বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করেছে সে। বিশ্বের অন্যতম দ্রুতগতির বোলার এবং যেকোনো মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার সামর্থ্য রাখে সে। পুরো টুর্নামেন্টের জন্য রউফকে পেয়ে আমরা রোমাঞ্চিত।’
রউফ ২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো বিবিএলে খেলা শুরু করেন। তিনি মেলবোর্ন স্টার্সের হয়ে টানা পাঁচ মৌসুম খেলেছেন। এই পাঁচ মৌসুমে ৩৩ ম্যাচে ১৬.৪৮ গড়ে ৫৬ উইকেট শিকার করেছেন রউফ। সর্বশেষ আসরে তিনি সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। ১১ ইনিংসে ৩৩৫ রানে ২০ উইকেট শিকার করেছেন তিনি। তার সেরা বোলিং ছিল ২৩ রানে ৩ উইকেট।
মেলবোর্ন ছেড়ে অ্যাডিলেডে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত রউফ। তিনি বলেন, ‘অ্যাডিলেড ওভাল বিশ্বের অন্যতম সেরা একটি ভেন্যু এবং এই ভেন্যুতে সবসময় আমি খেলতে পছন্দ করি।
এবারের অ্যাডিলেড দলটি বেশ শক্তিশালী। এই দলে স্টোকস, চাপম্যান ও ম্যাথু শর্টের মত ক্রিকেটাররা আছেন। তাদের সাথে খেলার জন্য আমি মুখিয়ে আছি। অ্যাডিলেডে প্রতিভাবান ক্রিকেটার আছে। দলকে ফাইনালে তুলতে এবং শিরোপা জয়ের জন্য আমরা অবদান রাখতে চাই।’
অ্যাডিলেড এখন পর্যন্ত একবার বিবিএলের শিরোপা জিতেছে, যা ২০১৭-১৮ মৌসুমে ছিল।
১২ ডিসেম্বর থেকে বিগ ব্যাশের আগামী আসর শুরু হবে।
সূত্র: বাসস
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন