প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন জাতীয় বেতন কাঠামোর আওতায় বেতন গ্রহণ করেছেন। গতকাল রবিবার অক্টোবর মাসের বেতনের সঙ্গে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর মাসের বর্ধিত বেতনের বকেয়া তাঁদের হিসাবে জমা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, সকাল ১০টার পর থেকে অনেক সরকারি কর্মচারী মোবাইল ফোনের মাধ্যমে বেতন ও বকেয়া অর্থ জমা হওয়ার এসএমএস পেতে শুরু করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দেশের প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, আট লাখ পেনশনভোগী এবং ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষকের অধিকাংশই বর্ধিত বেতন-ভাতা পেয়েছেন। তবে যাঁদের বেতন নির্ধারণ বা পে ফিক্সেশন প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি, তাঁরা সংশোধিত কাঠামোর আওতায় বেতন পাননি। এই প্রক্রিয়া সম্পন্ন হলে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বাকি কর্মচারীদের পাওনা পরিশোধ করা সম্ভব হবে বলে আশা করছেন কিছু সরকারি কর্মকর্তা।
গত ১৭ সেপ্টেম্বর সরকার নতুন জাতীয় বেতন স্কেলের গেজেট প্রকাশ করে। এতে বিদ্যমান ২০টি গ্রেডকে বহাল রেখে মূল বেতন সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশোধিত কাঠামোয় ১ থেকে ১১ নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০ শতাংশ এবং ১২ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে ১১৫ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বৃদ্ধির কথা বলা হয়েছে।
নতুন বেতন কাঠামো ২০২৬ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। তবে একবারে পুরো বেতন কার্যকর না করে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯ বা তদূর্ধ্ব গ্রেডের কর্মকর্তারা বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ এবং ১০ থেকে ২০ নম্বর গ্রেডের কর্মচারীরা ৫০ শতাংশ হারে সুবিধা পাবেন। এই হিসাব করা হয়েছে ২০২৬ সালের ৩০ জুনে উত্তোলিত বা প্রদেয় বেতনের ভিত্তিতে।
পরবর্তী ধাপে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত বর্ধিত মূল বেতনের ৭৫ শতাংশ দেওয়া হবে। ২০২৭ সালের ১ জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টসহ সংশোধিত বেতন স্কেলের পুরো সুবিধা কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অন্যান্য ভাতা ২০২৬ সালের ৩০ জুনে কার্যকর হারেই বহাল থাকবে। সংশোধিত হারে ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
সর্বশেষ জাতীয় বেতন স্কেল কার্যকর হয়েছিল ২০১৫ সালে। ওই স্কেলে সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ১০১ শতাংশ এবং সর্বোচ্চ গ্রেডে ৯৫ শতাংশ বৃদ্ধি করা হয়েছিল। ১১ বছর পর এবার সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আনা হলো।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন