প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জাপানের আইচি-নাগোয়া শহরে আগামী ১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসের ২০তম আসরের পর্দা উঠবে। মর্যাদাপূর্ণ এই ক্রীড়াযজ্ঞে বাংলাদেশ নারী ফুটবল দল দ্বিতীয়বারের মতো মাঠে নামবে। এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ফুটবল দল দুই কোরিয়ার গ্রুপে পড়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নাগোয়াতে অনুষ্ঠিত হয়েছে নারী ফুটবল ইভেন্টের ড্র। যেখানে ‘বি’ গ্রুপে স্থান পাওয়া লাল-সবুজের প্রতিনিধিদের লড়তে হবে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং চেনা প্রতিপক্ষ মিয়ানমারের বিরুদ্ধে, যারা এশিয়ার শীর্ষ পরাশক্তি।
বাংলাদেশের মেয়েদের এশিয়ান গেমসে অভিজ্ঞতা খুব বেশি দিনের নয়। ২০২২ সালে চীনের হাংজুতে অনুষ্ঠিত আসরে তারা প্রথমবার অংশ নিয়েছিল। সেই সময় গ্রুপ পর্বে তারা তিন ম্যাচে এক ড্র ও দুই পরাজয়ে মিশন শেষ করেছিল।
এবারের আসরে ঋতুপর্ণা-মারিয়া মান্ডাদের সামনে অপেক্ষা করছে একটি আরও বড় পরীক্ষা। গ্রুপ পর্বে তাদের মুখোমুখি হতে হবে এশিয়ার দুই পরাশক্তি—উত্তর ও দক্ষিণ কোরিয়ার। দক্ষিণ কোরিয়া ১০ বার এশিয়ান গেমসে অংশ নিয়ে ৩টি ব্রোঞ্জ জিতেছে।
অপরদিকে, উত্তর কোরিয়া টুর্নামেন্টের অন্যতম সফল দল, যাদের রয়েছে ৩টি স্বর্ণপদক। এর আগে, মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী এশিয়ান কাপের মূল পর্বে বাংলাদেশের দল উত্তর কোরিয়ার বিরুদ্ধে হেরেছিল। গ্রুপের অপর দল মিয়ানমারও বাংলাদেশের মতোই এশিয়ান গেমসে একবার অংশ নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল।
এবারের আসরে অংশগ্রহণকারী মোট ১২টি দলকে ৩টি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ ‘এ’: স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড।
গ্রুপ ‘বি’: উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, মিয়ানমার ও বাংলাদেশ।
গ্রুপ ‘সি’: চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন