প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এমপি জীবা আমিন খান শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। সংসদ সদস্য জীবা আমিন খান বুধবার (১৭ জুন) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালীর জাফরপাড়া বাবনপুর এলাকায় গিয়ে কবর জিয়ারত করেন।
এরপর তিনি শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।
এসময় জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুন নবী চৌধুরী পলাশসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
জীবা আমিন বলেন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আবু সাঈদের আত্মত্যাগ জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন