প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভারতের পশ্চিমবঙ্গের সব সরকারি কাজে আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলা ভাষা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার এই ঘোষণা দেওয়া হয় রাজ্যটির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহর একটি চিঠির প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিধানসভায় বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ‘রাজ্যের সরকারের তরফ থেকে ঘোষণা করছি, যে আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গে সর্বস্তরে বাংলা ভাষাকে বাধ্যতামূলক কার্যকর করবো। সরকারের পক্ষ থেকে এই সময়ের মধ্যে অনুবাদ এবং অন্যান্য বিষয়ের কার্যক্রম সম্পন্ন করা হবে।’
তিনি আরো বলেন, ‘ভারত সরকার বা অন্যান্য রাজ্যের সাথে সকল যোগাযোগ বাংলা ভাষাতেই করা হবে। উত্তর দেব। এছাড়া ভারত সরকারের সঙ্গে যেসব বিষয় রয়েছে সেখানে বাংলা ভাষাসহ হিন্দি ভাষাতেও চিঠিপত্র আদান-প্রদান হবে। এই রাজ্যে, ১ সেপ্টেম্বর থেকে বাংলা ভাষাকে সরকারি কাজে কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হলো।’
এটার আগে, রবিবার, মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি চিঠি লেখেন। সেই চিঠিতে বাংলা ভাষার গুরুত্ব তুলে ধরা হয় এবং একটি তাৎপর্যপূর্ণ প্রস্তাব পাঠানো হয়।
সোমবার বিধানসভায় চিঠির উল্লেখ করে শুভেন্দু অধিকারী বলেন, দেশের শিক্ষাবিদ, রাষ্ট্রনায়ক ড. শ্যামাপ্রসাদ মুখার্জির কথাও উল্লেখ করেছেন। তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখার্জি বিশ্বাস করতেন যে প্রশাসন, শিক্ষা এবং জনজীবনে ভারতীয় ভাষাগুলোর যথাযথ স্থান পাওয়া উচিত। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কার্যকর এবং জনমুখী হতে পারে, যখন এটি জনগণের নিজস্ব ভাষায় পরিচালিত হয়। এই পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বাংলা ভাষার কার্যকর এবং ব্যাপক প্রয়োগকে প্রশাসনের প্রতিটি স্তরে উৎসাহিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন