প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার দায়ে বাতিল হচ্ছে হাতিয়ার সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদ। বিএনপি নেতা রাশেদ খাঁন এবার এমন চাঞ্চল্যকর দাবি তুলেছেন।
সোমবার (১৫ জুন) তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে করা পোস্টে এই দাবি করেন। তার পোস্টের কমেন্ট সেকশনেও তিনি হান্নান মাসউদের বেশ কিছু অসঙ্গতিপূর্ণ তথ্য তুলে ধরেন।
রাশেদ খাঁন তার ফেসবুক পোস্টে লেখেন, "হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ!?" তিনি সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে স্বীকার করেন, হাতিয়ার এই সংসদ সদস্য হলফনামায় অসত্য তথ্য উল্লেখ করেছিলেন। তিনি আইনজীবীর পরামর্শে ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্য ও আয়কর রিটার্ন সংক্রান্ত সুবিধার কথা বিবেচনা করে হলফনামায় কিছু অসত্য তথ্য দেন।
এছাড়া, তিনি আরও দাবি করেন যে তার কোনো স্থাবর সম্পদ নেই। তার এই বক্তব্যের পর, হান্নান মাসউদের দাখিল করা হলফনামার তথ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
মিথ্যা তথ্যের বিষয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ১১ আগস্ট ২০২৫ ইং তারিখে সাংবাদিকদের বলেন, 'কোনো প্রার্থী যদি হলফনামায় মিথ্যা তথ্য দেয়, তাহলে ভোটের পরেও নির্বাচন কমিশন (ইসি) তদন্ত করবে। সত্যতা মিললে প্রার্থিতা বাতিল হবে, সংসদ সদস্য (এমপি) পদ চলে যাবে। এটি সুনির্দিষ্টভাবে বিধান আরপিওতে সন্নিবেশ করা হয়েছে।'
তিনি বলেন, 'আমি হান্নান মাসউদ সম্পর্কে অতীতে যেসব তথ্য দিয়েছি, তা সত্য না কি মিথ্যা, তা হান্নান মাসউদের হলফনামায় দেওয়া তথ্য বিশ্লেষণ করলেই উত্তর পাওয়া যায়।' কিছুদিন আগে হান্নান মাসউদ দাবি করেছেন, তিনি তার সহধর্মিণীর সেমিস্টার ফি মাহবুব ভাই নামক একজনের থেকে ধার করে দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, নতুন বাড়ি করার জন্য ইট কিনেছেন, কিন্তু ৩ লাখ টাকা এখনো বাকি রয়েছে। অর্থের অভাবে শোধ করতে পারছেন না। একজন এমপি এত গরিব, এত সৎ! আহারে! হলফনামায় এই সততা কেন ফুটিয়ে তুললেন না তিনি?
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন