০৬:১৪ পি.এম
পশ্চিমবঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই পরিস্থিতিতে টলিউডের বিভিন্ন তারকা নিজেদের মতামত প্রকাশ করছেন। এর মধ্যে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নিয়ে একটি খবর ছড়িয়ে পড়ে, যা বিভ্রান্তির সৃষ্টি করে।
ভারতীয় কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, বিজেপি প্রার্থী ও অভিনেতা রুদ্রনীল ঘোষ জয় পাওয়ার পর তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন প্রসেনজিৎ। তবে প্রসেনজিৎ এই দাবি সরাসরি অস্বীকার করেছেন।
মঙ্গলবারের বিকেলে তিনি নিজের ফেসবুক স্ট্যাটাসে স্পষ্ট করেন, তিনি রুদ্রনীলকে ফোন করেননি। তিনি উল্লেখ করেন, 'আমি কাউকে ফোন করিনি; বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেটুকুই পালন করেছি। এর সাথে রাজনীতির কোনো যোগসূত্র নেই।'
আরও পড়ুন: আন্দোলনের নামে চাপের মধ্যে ছিল অন্তর্বর্তী সরকার
এরপর প্রসেনজিৎ আরও যোগ করেন, 'আমি দীর্ঘ বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সাথে অভিনয় করে আসছি এবং আগামী দিনেও ঠিক একইভাবে কাজ করতে চাই। আপনাদের সবার কাছে আমার একটাই বিনীত অনুরোধ—দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না।'
উল্লেখ্য, হাওড়া শিবপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন রুদ্রনীল ঘোষ। এই ঘটনাকে ঘিরে প্রসেনজিৎকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে, যা পরে নিজেই পরিষ্কার করেছেন এই জনপ্রিয় অভিনেতা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন