ঢাকা মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই আষাঢ়, ১৪৩৩বঙ্গাব্দ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিজরী
মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ইং ০২ই আষাঢ়, ১৪৩৩বাং

সকল জাতিসত্তা, ধর্ম ও ভাষাগোষ্ঠীর বৈচিত্র্যের সংমিশ্রণেই এই মাতৃভূমি : তথ্যমন্ত্রী


সকল জাতিসত্তা, ধর্ম ও ভাষাগোষ্ঠীর বৈচিত্র্যের সংমিশ্রণেই এই মাতৃভূমি : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশ, যার আকার ৫৬ হাজার বর্গমাইল, একটি মানব শরীরের মতো। যেমন মানব শরীরের প্রতিটি অঙ্গ অনিবার্য, তেমনি আমাদের দেশের সকল নৃ-তাত্ত্বিক জাতিসত্তা, ধর্ম ও ভাষাগোষ্ঠীর বৈচিত্র্যের সংমিশ্রণে এই মাতৃভূমি গড়া হয়েছে। তিনি মন্তব্য করেন যে, যারা বৈচিত্র্যকে ধারণ করতে জানে না কিংবা এখানে জোর করে বিভাজন তৈরি করতে চায়, তারা দেশবিরোধী। প্রকৃত দেশপ্রেমের মূল ভিত্তি হলো এই বৈচিত্র্যকে ধারণ করা।

শুক্রবার বিকেলে রাজধানীর বেইলি রোডস্থ পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে ‘বিজু, বৈসুক, সাংগ্রাই, বিষু, চাংক্রান উৎসবোত্তর পুনর্মিলনী ও সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে তিনি এ কথাগুলো বলেন। পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে এই আলোচনা সভা ও প্রীতি সম্মিলনের আয়োজন করা হয়েছে।

জহির উদ্দিন স্বপন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’-এর মাধ্যমে নাগরিক ভিত্তিক জাতীয়তার ধারণা নির্মাণ করেছিলেন, যেখানে সব ভাষা, বর্ণ ও জাতিসত্তার মানুষ সমানভাবে বাংলাদেশের নাগরিক হিসেবে মর্যাদা পায়।

আরও পড়ুন: ‘ইরানের আস্থা অর্জনে যুক্তরাষ্ট্রকে দীর্ঘ পথ পেরোতে হবে’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরার পর, পাহাড় ও সমতলের নাগরিকদের সমান অধিকারের বিষয়ে স্পষ্ট ঘোষণা করেছেন। তিনি মনে করেন, সরকারের এই ঘোষণা ভবিষ্যতের নাগরিক অধিকার চর্চার ক্ষেত্রে মূল ভিত্তি হিসেবে কাজ করবে।

নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী আহ্বান জানান, জাতীয় সংহতির জন্য সংখ্যালঘু সকল জাতিসত্তার রাষ্ট্রীয় সুযোগ-সুবিধায় অংশগ্রহণ নিশ্চিত করতে আইন-কানুন তৈরি করতে হবে। তিনি বলেন, আপনারা এ বিষয়ে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। এই ধরনের যেকোনো উদ্যোগে তিনি একজন সহকর্মী হিসেবে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

জুলাই অভ্যুত্থান ও কোটা প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কোটামুক্ত মেধার যে ভিত্তি তৈরি করেছে, সে বিষয়টি তিনি স্বাগত জানান। তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের শহীদরা নিজেদের রক্ত ও প্রাণ দিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোতে সীমাবদ্ধতাগুলোকে উন্মোচিত করেছেন এবং রাষ্ট্র মেরামতের জন্য নতুন সুযোগ সৃষ্টি করে গেছেন।

অনুষ্ঠানে মেজর (অব.) তপন বিকাশ চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, আব্দুল ওয়াদুদ ভূঁঞা এমপি, সাচিং প্রু জেরী এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মার্মা।

আরও পড়ুন: ‘টাকা নিয়ে ঘুরিনি’: স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যের জবাব আদ্-দীনের

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বিজন কান্তি সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং সংবর্ধনা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুলশান থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০ জন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

১২:০৯ এম


গুলশান থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০ জন

ঢাকা, ১৫ মে ২০২৬ : গুলশান থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আজ শুক্রবার রাজধানীর পুলিশ ৩০ জনকে গ্রেফতার করেছে। এই তথ্যটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে আছেন মো. সোহেল (৩৮), মো. শাহীন (২৪), মো. মোবারোক (৪৪), মো. মিজান হোসেন (২৭), রাকিব হাসান (২০), তামিরুল ইসলাম (৩৩), মো. একরামুল হক (২৯), মো. শাহাদাত হোসেন, সোহাগ আলী (৩৫), ইমরুল হাসান (৩০), মো. কুরবান আলী (৩৫), আব্দুর রহিম (২০), মো. সোহাগ (২০), মো. হাবিব (২৭), সৈয়দ আলী আকবর চঞ্চল (৪০), মো. রানা (৩০), মো. আশরাফুল (২৫), মো. ইমরান (৩৭), মো. আব্দুস সালাম দীপু (৩২), মো. ইউনুস (৪৪), মেহেদী হাসান (৩০), মো. ফিরোজ সরদার (২৫), মিজানুর রহমান (৪০), মো. রাসেল খান (৩৩), শায়ন আহমেদ (৩১), আকবর হোসেন বাপ্পী (৩৫), মো. আনিছুজ্জামান (৩৪), মো. জহিরুল ইসলাম (২৫), মো. ফয়সাল (৩১) এবং মোসা. রিমি আক্তার (৩৪)।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে যে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি ক্ষমতায় থাকাকালে কুমিল্লার উন্নয়নে কাজ হয়েছে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

১২:১৫ এম


বিএনপি ক্ষমতায় থাকাকালে কুমিল্লার উন্নয়নে কাজ হয়েছে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের মন্তব্য করেছেন যে, যতবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, ততবার কুমিল্লার উন্নয়নে কাজ করেছে। তিনি উল্লেখ করেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুমিল্লায় ৫০০ শয্যা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

মন্ত্রী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রদান করেছেন এবং ৫০০ শয্যার হাসপাতালও নির্মাণ করেছেন। তিনি আশাবাদী যে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রাখতে সক্ষম হবেন। অচিরেই কুমিল্লাকে বিভাগ হিসেবে ঘোষণা দেওয়ার আশা প্রকাশ করেন।

শুক্রবার (১৫ মে) দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

জাকারিয়া তাহের এসময় আরো বলেন, ‘কুমিল্লা কৃষি নির্ভর এলাকা। আমাদের চাওয়া থাকবে এখানে যেন একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। সরকার মাত্র তিন মাসের মধ্যে কুমিল্লার জন্য একটি উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাশ করেছে এবং ওয়াসার প্রসেস চলছে। এটা স্টাবলিশড হওয়ার পর মেট্টোপলিটন এলাকাকে পরিকল্পনা করে যা করার দরকার সবই করা হবে।

মন্ত্রী আরও বলেন, ‘ভিক্টোরিয়া কলেজের জন্য শতবর্ষী পুরোনো প্রতিষ্ঠান হিসেবে প্রকল্প নেওয়া হচ্ছে। এই কলেজের জিয়া অডিটোরিয়ামের নামটি বিগত সময়ে মুছে দেওয়া হয়েছিল। অথচ ১৯৯৩ সালে বেগম খালেদা জিয়া ভিক্টোরিয়া কলেজে একটি বাস উপহার দিয়েছেন। সেটি শুধুমাত্র ভিক্টোরিয়ার বাস হিসেবে রয়েছে। সরকারের তরফ থেকে আমি চেষ্টা করব আরো দুইটি বাস দিতে।

এসময় অনুষ্ঠানে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শাহ আলম, ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল বাসার ভূঁঞা, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, সিনিয়র সহ-সভাপতি মো. আমিরুজ্জামান আমির এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরসহ উপস্থিত অতিথিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

১২:১৬ এম


ট্রাম্প-শি বৈঠক শেষে ধোঁয়াশা: কে কার কথা মানলেন, কী হলো পর্দার আড়ালে?

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বেইজিং ছেড়ে দুই দিনের চীন সফর শেষ করেছেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে অনুষ্ঠিত এই হাই-প্রোফাইল বৈঠকের পর দুই দেশ দাবি করেছে যে তারা ইতিবাচক অগ্রগতি অর্জন করেছে। তবে, কোন কোন বিষয়ে তারা একমত হয়েছেন তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। ওয়াশিংটন বড় বড় বাণিজ্য চুক্তির দাবি করেছে, কিন্তু বেইজিংয়ের পক্ষ থেকে তাইওয়ান বিষয় এবং ইরান যুদ্ধ বন্ধের গুরুত্ব দেওয়া হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনের অনুযায়ী, বৈঠকের পর হোয়াইট হাউস এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় পৃথক বিবৃতি প্রকাশ করেছে। কিন্তু আলোচনার মূল বিষয়বস্তুর সম্পর্কে দুই পক্ষের তথ্যে ব্যাপক গরমিল দেখা দিয়েছে।

ট্রাম্প সফর শেষে বলেছেন, দুই দেশের মধ্যে কিছু ‘অসাধারণ’ ব্যবসায়িক চুক্তি হয়েছে। বিশেষ করে তিনি উল্লেখ করেছেন মার্কিন বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং-এর কাছ থেকে চীনের ২০০টি বিমান কেনার বিষয়ে একটি সমঝোতা হয়েছে। তিনি ফক্স নিউজকে জানিয়েছেন। তবে চীনের পক্ষ থেকে এ ধরনের কোনো নির্দিষ্ট চুক্তির কথা বলা হয়নি। বরং বোয়িং কর্তৃপক্ষজানিয়েছে যে, ৫০০ বিমান বিক্রির প্রত্যাশা পূরণ না হওয়ায় তাদের শেয়ার বাজারে ধস নেমেছে।

ইরান যুদ্ধ ইস্যুর ক্ষেত্রেও দুই নেতার আলোচনা হয়েছে। হোয়াইট হাউসের দাবি, তারা একমত হয়েছে যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। কিন্তু বেইজিংয়ের বিবৃতিতে এর কোনো সরাসরি অঙ্গীকার নেই। চীন শুধু বলেছে, এই যুদ্ধ ‘অপ্রয়োজনীয়’ এবং দ্রুত রাজনৈতিক সমাধানের মাধ্যমে এটি বন্ধ হওয়া উচিত। ট্রাম্প হরমুজ প্রণালী উন্মুক্ত রাখার বিষয়ে ঐকমত্যের দাবি করলেও চীন এ সম্পর্কে নীরবতা পালন করছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে তাইওয়ান ইস্যুকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। শি জিনপিং বলেছেন, তাইওয়ান সমস্যা সঠিকভাবে সমাধান না হলে দুই দেশের মধ্যে বড় ধরনের সংঘাত হতে পারে। অন্যদিকে, ট্রাম্প প্রশাসন যুক্তরাষ্ট্রে ফেন্টানিলসহ মাদক চোরাচালান বন্ধে চীনের সহযোগিতা চেয়েছেন, তবে বেইজিংয়ের বিবৃতিতে মাদক বিষয়ে কোনো উল্লেখ নেই।

বিশ্লেষকেরা মনে করছেন, ট্রাম্প ও শি জিনপিংয়ের এই বৈঠক বিশ্ব রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও দুই পরাশক্তির মধ্যকার আস্থার সংকট এখনও কাটেনি। বাণিজ্য এবং ভূ-রাজনীতির মৌলিক বিষয়গুলোতে ওয়াশিংটন এবং বেইজিং নিজেদের পুরনো অবস্থানে অনড় রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটে তথ্য পত্রিকার প্রকাশকের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

শনিবার, ১৬ই মে, ২০২৬ ইং

১২:১৭ এম


সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও সিলেটে তথ্য পত্রিকার প্রকাশকের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সিলেটের জনপ্রিয় সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো.আখতারুজ্জামান ও সাপ্তাহিক সিলেটের তথ্য’র প্রকাশক আতাউর রহমান এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিএম সিলেট মিডিয়া গ্রুপের আয়োজনে ও মিডিয়া গাইডের সহযোগীতায় ১৫ মে ২০২৬ইং (শুক্রবার) বেলা ৪ টায় সিলেট তালতলাস্থ গুলশান রেস্টুরেন্ট এ শোক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার সম্পাদক আবুল কাশেম রুমন সভাপতিত্বে ও ঢাকাদক্ষিণ সরকারি কলেজের লাইব্রেরিয়ান সাংবাদিক খায়রুল ইসলাম শোয়েব এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি ফয়সল আলম। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন রেজওয়ানুল বারী।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক খালেদ আহমদ, জ্যেষ্ঠ সাংবাদিক ছিদ্দিকুর রহমান, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি মাওলানা হাবিব আহমদ সিহাব বহু গ্রন্থ প্রণেতা, কবি ও সাহিত্যিক মতিউর রহমান খান, সিলেট প্রেসক্লাবের পাঠাগার বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান, দৈনিক ইউনানী কন্ঠ পত্রিকার সম্পাদক আক্তার হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের ডাক’র সিলেট প্রতিনিধি আব্দুল হান্নান, সিলেট জেলা কৃষকদলের ১ম যুগ্ম আহ্বায়ক এম. জহুরুল ইসলাম মখর, প্রবীণ ফটো সাংবাদিক বেলাল চৌধুরী, ইসলামী টিভি সিলেট অফিসের স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ, জিয়া সংসদ সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ আহমদ,সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক নূরুদ্দীন রাসেল, দৈনিক ঢাকার ডাক এর সিলেট প্রতিনিধি এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সার্জন টিভির পরিচালক জুবের আহমদ, ২৪ ভয়েজ এর কর্ণদার আব্দুর রহমান হিরা, দৈনিক একাত্তরের কথার রিপোর্টার লোকমান আহমদ, সমাজসেবী ইউনুছ আহমদ, সাংবাদিক ফারহান মাসুদ আফছর, নাগরী নিউজ এর রিপোর্টার হুমায়ুন রশিদ মাহদি, দৈনিক সবুজ সিলেট স্টাফ রিপোর্টার আনিসুর রহমান, দৈনিক যুগভেরী রিপোর্টার আব্দুর রহমান হীরা, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ এর সিলেট প্রতিনিধি আদনান আহমদ চৌধুরী, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেট এর স্টাফ রিপোর্টার আব্দুল আহাদ, দৈনিক বার্তা বাহকের স্টাফ রিপোর্টার রিজওয়ানুল বারী, কমল সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমদ সাজু, সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের স্টাফ রিপোর্টার হাফিজুল ইসলাম লস্কর, দৈনিক বিজয়ের কণ্ঠ এর স্টাফ রিপোর্টার মো. ইসমাইল আলী টিপু, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশনের সিলেট জেলার সাধারণ সম্পাদ শাহান উদ্দিন নাজু, সমাজসেবী আব্দুস সালাম প্রমুখ।
আলোচনা সভা শেষে বিশেষ মোনাজত করেন মাওলানা হাবিব আহমদ, ওই সময় সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আখতারুজ্জামান ও সাপ্তাহিক সিলেটের তথ্য’র প্রকাশক আতাউর রহমান এর মৃত্যুতে তাদের রুহে মাখফিরাতের জন্য দোয়া করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জ্বিলহজ্জ, ১৪৪৭হিঃ
ফজর ০৩:৪৩
জোহর ১২:০০
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৪৭
ইশা ০৮:০৯
সূর্যোদয় : ০৫:১১ সূর্যাস্ত : ০৬:৪৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%